AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: অস্কারের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের চিন্তা ‘টাইমিং’

East Bengal vs Bashundhara Kings: ইন্ডিয়ান সুপার লিগে টানা আধডজন হারের পর আরও একটা অস্বস্তির সামনে ছিল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে হার বাঁচিয়ে ছিলেন দিমিত্রিয়স দায়মান্টাকোস। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস।

East Bengal: অস্কারের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের চিন্তা 'টাইমিং'
Image Credit: EMAMI EAST BENGAL
| Edited By: | Updated on: Oct 29, 2024 | 1:42 PM
Share

এএফসি চ্যালেঞ্জ লিগে ড্র দিয়ে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ এ-র প্রথম ম্যাচে ভুটানের পারো এফসির বিরুদ্ধে নেমেছিল লাল-হলুদ। ১-২ ব্যবধানে পিছিয়ে বিরতিতে গিয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগে টানা আধডজন হারের পর আরও একটা অস্বস্তির সামনে ছিল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে হার বাঁচিয়ে ছিলেন দিমিত্রিয়স দায়মান্টাকোস। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস।

ভুটানের কৃত্রিম ঘাসের মাঠ এবং আবহাওয়া এমনিতেই বড় চ্যালেঞ্জ। তার উপর আজ রাতের ম্যাচ। পারো এফসির বিরুদ্ধে বিকেল খেলেছিল ইস্টবেঙ্গল। আজ ভারতীয় সময় রাত ৮.৩০-এ খেলা শুরু। আবহাওয়া আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইস্টবেঙ্গলের সামনে। পারো এফসির বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট হয়েছে। এটি অবশ্য পুরনো রোগ। যা সারাতে প্রচুর পরিশ্রম করতে হবে। ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোর কাছে নতুন চ্য়ালেঞ্জ এই রোগ সারানো।

আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বসুন্ধরাতে কোচিং করিয়েছেন অস্কার ব্রুজো। ফলে এই টিম সম্পর্কে তাঁর অনেক কিছুই জানা। সেক্ষেত্রে পরিকল্পনা গড়তে কিছুটা সুবিধা হতে পারে। আবার অসুবিধেও রয়েছে। বসুন্ধরার প্লেয়াররাও প্রাক্তন কোচের স্ট্র্যাটেজি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। ইস্টবেঙ্গল ড্র দিয়ে শুরু করলেও বসুন্ধরা প্রথম ম্যাচেই হেরেছে। তাদের কাছে এই ম্যাচ মরণ-বাঁচন। ইস্টবেঙ্গলকেও পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে। গ্রুপ থেকে একটা দলের নকআউট নিশ্চিত হবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা দল যাবে। গ্রুপের তৃতীয় দল লেবাননের ক্লাব নেজমাহ। তারা আরও শক্তিশালী।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত