MS Dhoni: মহেন্দ্রক্ষণে ‘সিংহ’ হাত নাড়তেই হাসি ফিরল চেন্নাইয়ে
IPL 2024, Watch Video: এ বারের আইপিএলে ধোনিকে ভিন্টেজ লুকে খেলতে দেখা যাবে। ৪৩এর দিকে পা বাড়ানো ধোনির লম্বা সোনালি চুল দেখলে আজও তরুণীদের লাইন লেগে যাবে। অনেকের মনের মণিকোঠায় এখনও বিরাজমান ধোনি। সিএসকের সোশ্যাল মিডিয়া সাইট Xএ ধোনির এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের টিম বাসে অন্যান্য সদস্যদের সঙ্গে টিম হোটেল থেকে চিপকে যাচ্ছেন ধোনি।

কলকাতা: চেন্নাই সুপার কিংসের অনুরাগীরা প্রায়শই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকেন। আর সেটাই স্বাভাবিক। মহেন্দ্র সিং ধোনি যে সিএসকে টিমের মধ্যমণি। আইপিএল শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ। সিএসকের (CSK) প্রথম ম্যাচের প্রতিপক্ষ আরসিবি। ১৭তম আইপিএলের আগে ১০ ফ্র্যাঞ্চাইজি এখন এই কোটিপতি লিগের প্রস্তুতিতে ব্যস্ত। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সম্প্রতি চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিয়েছেন। এ বার তিনি টিমের অন্যান্য সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন।
MS Dhoni is on the way to chepauk stadium to start his practice session.@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/0Rs49X8JV0
— MSDian™ (@ItzThanesh) March 7, 2024
এ বারের আইপিএলে ধোনিকে ভিন্টেজ লুকে খেলতে দেখা যাবে। ৪৩এর দিকে পা বাড়ানো ধোনির লম্বা সোনালি চুল দেখলে আজও তরুণীদের লাইন লেগে যাবে। অনেকের মনের মণিকোঠায় এখনও বিরাজমান ধোনি। সিএসকের সোশ্যাল মিডিয়া সাইট Xএ ধোনির এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের টিম বাসে অন্যান্য সদস্যদের সঙ্গে টিম হোটেল থেকে চিপকে যাচ্ছেন ধোনি। রাস্তায় সিএসকের টিম বাসে ধোনিকে বসে থাকতে দেখে চেন্নাইবাসীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কেউ কেউ বাইক দাঁড় করিয়ে ধোনিকে মন ভরে দেখছিলেন। কেউ আবার অটো থেকে উঁকি মারছিলেন। আবার কারও কারও নজর ছিল বাসের মধ্যে থেকে ধোনির দিকে। একটি স্কুলের সামনে বাচ্চা ছেলেদের দেখা যায় মাহির দর্শন পেয়ে খুশিতে ছোটাছুটি করতে। ধোনিও সকল সিএসকে অনুরাগীদের উদ্দেশ্যে টিম বাস থেকে হাসতে হাসতে হাত নাড়ান। সেই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল।
The sMileS are back! 🥳💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/D63tS5jocL
— Chennai Super Kings (@ChennaiIPL) March 7, 2024
মার্চের শুরুতে জামনগরে মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশনে যোগ দিতে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। এ বার ধোনি ফিরেছেন ২২ গজে। আইপিএলের আগে টিমের অন্যান্য সদস্যদের সঙ্গে ব্যাটিং অনুশীলনও করছেন মাহি।
