AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill Profile: ক্যাপ্টেন্সির শুভারম্ভ করে GT-কে ফের IPL জেতাতে চান শুভমন গিল

GT, IPL 2024: ২৪ মার্চ পরীক্ষা রয়েছে শুভমন গিলের। এই পরীক্ষা হল তাঁর ক্যাপ্টেন্সির পরীক্ষা। এ বারের আইপিএলে ২৪ মার্চ গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচ। সেখানেই দেখা যাবে শুভমন গিল অধিনায়কের দায়িত্ব কেমন পালন করেন। আইপিএলের মঞ্চ তাঁর কাছে ২০১৮ সাল থেকে জানা। তবে প্রথম বার তিনি নেতা হিসেবে খেলবেন। প্রবল ভাবে চাইবেন গুজরাটকে আইপিএল খেতাব জিতিয়ে ক্যাপ্টেন্সির শুভারম্ভ করা।

Shubman Gill Profile: ক্যাপ্টেন্সির শুভারম্ভ করে GT-কে ফের IPL জেতাতে চান শুভমন গিল
ক্যাপ্টেন্সির শুভারম্ভ করে GTকে ফের IPL জেতাতে চান শুভমন গিল
| Updated on: Mar 18, 2024 | 12:47 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেটের প্রিন্স… এই নামে পরিচিতি পেয়েছেন পঞ্জাব তনয় শুভমন গিল (Shubman Gill)। টিম ইন্ডিয়ার (Team India) এই তরুণ ক্রিকেটার কেরিয়ারের শুরুর দিক থেকে ওপেন করতেন। বর্তমানে অবশ্য জাতীয় দলে তিন নম্বরে নামেন। ধীরে ধীরে তিন নম্বরেই শুভমন নিজেকে মেলে ধরছেন। সামনেই তাঁর বড় পরীক্ষা। ২২ মার্চ শুরু হবে আইপিএল। ২৪ মার্চ পরীক্ষা রয়েছে শুভমন গিলের। এই পরীক্ষা হল তাঁর ক্যাপ্টেন্সির পরীক্ষা। এ বারের আইপিএলে ২৪ মার্চ গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচ। সেখানেই দেখা যাবে শুভমন গিল অধিনায়কের দায়িত্ব কেমন পালন করেন। আইপিএলের মঞ্চ তাঁর কাছে ২০১৮ সাল থেকে জানা। তবে প্রথম বার তিনি নেতা হিসেবে খেলবেন। প্রবল ভাবে চাইবেন গুজরাটকে আইপিএল খেতাব জিতিয়ে ক্যাপ্টেন্সির শুভারম্ভ করা।

২০১৮ থেকে ধারাবাহিক ভাবে আইপিএলে খেলছেন শুভমন গিল। সে বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পৃথ্বী শ-র ডেপুটি ছিলেন তিনি। ৩ নম্বরে নেমে ৪১৮ রান করেন টুর্নামেন্টে। এরপর ২০১৮ সালের আইপিএল নিলামে ১.৮ কোটি টাকায় শুভমনকে কেনে কেকেআর। সে বছরই নাইট জার্সিতে তাঁর আইপিএলে অভিষেক হয়। ২০২১ সাল অবধি তিনি কেকেআরে ছিলেন। এরপর ২০২২ সালে যখন নতুন দুটি আইপিএল টিমের আত্মপ্রকাশ হয়, সেই সময় গুজরাট টাইটান্স ৮ কোটি টাকায় ড্রাফ্টে নেয় শুভমনকে। ২০২২ সালে আইপিএল জয়ী গুজরাট টিমের সদস্য তিনি। আর ২০২৩ সালে রানার্স হয় শুভমনের দল। তিনি পান টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার যে ক্যাপ পান)।

পঞ্জাবের ফাজিলকায় জন্ম হওয়া শুভমন গিলের বাবা লখবিন্দর সিং গিলই তাঁর প্রথম কোচ। ছেলের ক্রিকেট প্রীতি ছেলেবেলা থেকেই নজরে পড়ে লখবিন্দরের। যে কারণে তিনিও মনে প্রাণে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে লালন পালন করতেন। ২৪ বছর বয়সী ডান হাতি ব্যাটার পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। এ ছাড়া পঞ্জাব অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ টিমের হয়ে অতীতে খেলেছেন। ২০১৯ সালে তাঁর ওডিআই অভিষেক হয়। ২০২০ সালে টেস্ট ডেবিউ হয় মেলবোর্নে আর টি-২০ অভিষেক হয় ২০২৩ সালে। এখনও অবধি দেশের হয়ে ২৫টি টি-২০, ৪৪টি ওডিআই এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শুভমন। তাতে যথাক্রমে করেছেন ১৪৯২ রান, ২২৭১ রান ও ৩৩৫ রান।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী