AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanju Samson: হঠাৎই রাজস্থানের নেতা হওয়ার প্রস্তাব, স্যামসনের এই গল্প আগে শোনেননি

RR, IPL 2024: রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হিসেবে তিনটে বছর কাটিয়েছেন সঞ্জু স্যামসন। এই নিয়ে তৃতীয় বার পিঙ্ক আর্মিকে নেতৃত্ব দিতে চলেছেন সঞ্জু। ২০২১ সালের ২০ জানুয়ারি আইপিএল নিলামের আগে তখনকার অধিনায়ক স্টিভ স্মিথসহ আটজন ক্রিকেটারকে রিলিজ় করেছিল রাজস্থান রয়্যালস। সে দিনই রাজস্থান ফ্র্যাঞ্চাইজি সঞ্জু স্যামসনকে ২০২১ আইপিএলের জন্য ক্যাপ্টেন ঘোষণা করে দেয়।

Sanju Samson: হঠাৎই রাজস্থানের নেতা হওয়ার প্রস্তাব, স্যামসনের এই গল্প আগে শোনেননি
Sanju Samson: হঠাৎ করেই এসেছিল রাজস্থানের ক্যাপ্টেন্সির প্রস্তাব, সঞ্জু স্যামসন শোনালেন অজানা কাহিনি
| Updated on: Mar 08, 2024 | 12:46 PM
Share

কলকাতা: জীবনে অনেক সময় অনেক অপ্রত্যাশিত সুযোগ আসে। সেই সুযোগ যাঁরা কাজে লাগাতে পারেন, তাঁরাই ছাপ রেখে যান। বছর তিনেক আগে যখন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নাম ঘোষণা হয়েছিল, সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে, সঞ্জু কি আদৌ নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য। প্রশ্ন উঠেছিল, ফ্র্যাঞ্চাইজির ভরসার মান দিতে পারবেন তো? আইপিএলে নেতা হিসেবে অভিষেক ম্যাচ খেলতে নেমে শতরান করেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ক্যাপ্টেন হিসেবে এই কৃতিত্ব গড়েছিলেন সঞ্জু। ১৭তম আইপিএল শুরু হওয়ার আগে এ বার তিনি শোনালেন কী ভাবে রাজস্থান টিমের ক্যাপ্টেন্সি তাঁর কাঁধে এসেছিল।

রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হিসেবে তিনটে বছর কাটিয়েছেন সঞ্জু স্যামসন। এই নিয়ে তৃতীয় বার পিঙ্ক আর্মিকে নেতৃত্ব দিতে চলেছেন সঞ্জু। ২০২১ সালের ২০ জানুয়ারি আইপিএল নিলামের আগে তখনকার অধিনায়ক স্টিভ স্মিথসহ আটজন ক্রিকেটারকে রিলিজ় করেছিল রাজস্থান রয়্যালস। সে দিনই রাজস্থান ফ্র্যাঞ্চাইজি সঞ্জু স্যামসনকে ২০২১ আইপিএলের জন্য ক্যাপ্টেন ঘোষণা করে দেয়।

কোচিতে হওয়া স্টার স্পোর্টসের ‘স্টার নেহি ফার’ ইভেন্টে সঞ্জুর কাছে জানতে চাওয়া হয়, তিনি রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হওয়ার পর তাঁর কেমন লেগেছিল। সঞ্জু জানান, তাঁর কাছে যখন রাজস্থানের নেতৃত্বের প্রস্তাব এসেছিল, তিনি হাসিমুখে তা গ্রহণ করেছিলেন। রাজস্থানের অধিনায়কের কথায়, ‘আমার মনে পড়ে দুবাইয়ে আমরা তখন খেলছিলাম। আমাদের ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বাদালে এসে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি কিনা। জানিয়েছিলাম, আমি তৈরি। খুব সাধারণ এবং স্বাভাবিক কথোপকথন হয়েছিল আমাদের। আমার মনে চলছিল যে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে অনেক ম্যাচ খেলেছি। এখানে অনেক সময় কাটিয়েছি। ফলে ওই দায়িত্ব নিতেই পারি। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমি ভালোভাবে ওই দায়িত্ব পালন করতে পারব।’

২০০৮ সালে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার পর সঞ্জুর নেতৃত্বে ২০২২ সালে ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস। শেষ অবধি গুজরাটের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল পিঙ্ক আর্মিকে। সঞ্জু স্যামসন অনেকের পছন্দের ক্রিকেটার। তাঁর একটা আলাদাই ফ্যানবেস রয়েছে। এ বারের আইপিএলে তাঁরা আবার গ্যালারিতে হাজির হবেন সঞ্জুর জন্য গলা ফাটাতে।

Follow Us