IPL : লক্ষ্য সুসম্পর্ক, আইপিএলের মুখে বড় সিদ্ধান্ত তারেক সরকারের!

আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ছিলেন মুস্তাফিজুর। তাঁকে কেকেআর ৯ কোটি টাকা দিয়ে কিনেছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শাহরুখের দল বাদ দিয়েছিল ফিজ-কে। এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক।

IPL : লক্ষ্য সুসম্পর্ক, আইপিএলের মুখে বড় সিদ্ধান্ত তারেক সরকারের!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 28, 2026 | 5:32 PM

কলকাতা : বেশি নয়, দেড় মাস পিছিয়ে যান। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কেকেআর বাদ দেওয়ার পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ। তাদের পক্ষ থেকে বলা হল, নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বাংলাদেশ ভারতে এসে বিশ্বকাপ খেলবে না। বয়কট করা হয় আইপিএলও। এরপরে তাদের হয়ে ব্যাট ধরেছিল তাদের সহোদর ভাই পাকিস্তান। পাকিস্তান বলল ভারতের বিরুদ্ধে ম্যাচ তারা বয়কট করবে। কিন্তু একদম শেষ মুহূর্তে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় তারা। এরপর বাংলাদেশের নির্বাচনের পর আশা করা হয়েছিল, হয়ত দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এবার সেই পথেই হাঁটল তারেক রহমানের সরকার।

আজ শুরু আইপিএল। মুখোমুখি আরসিবি ও হায়দ্রাবাদ। মুস্তাফিজুর রহমানকে কেকেআর বাদ দেওয়ার পর ইউনুস সরকার জানিয়েছিল তারা আইপিএলের সম্প্রচারের নিষেধাজ্ঞা জারি করছে। আইপিএল শুরুর দিন আইপিএল থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ সরকার। এর আগে আইপিএলে নিষেধাজ্ঞা জারি করেছিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এবার সেই নিষেধাজ্ঞা তোলার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন। এবার বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেছেন,”খেলার সঙ্গে আমরা রাজনীতি গোলাব না। যদি কোনও টিভি চ্যানেল আমাদের কাছে আইপিএল দেখানো জন্য আবেদন করে, তাহলে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব। কাউকে বাধা দেব না। যদি কেউ দেখতে চায়, দেখবে। আমরা বাধা দেওয়ার পক্ষপাতী নই।” গত ফেব্রুয়ারিতে ভোটের পরে পালাবদল হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই ধীরেধীরে ইউনুস সরকারের যাবতীয় বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে গিয়ে সব বিদেশনীতি স্বাভাবিক করছে সরকারএর আগেও যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, আইপিএলের নিষেধাজ্ঞা তোলা নিয়ে ভাবনাচিন্তা করছে বাংলাদেশ সরকার। আজ জানানো হল, এবার আর টিভি সম্প্রচারে কোনও সমস্যা থাকল না।

আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ছিলেন মুস্তাফিজুর। তাঁকে কেকেআর ৯ কোটি টাকা দিয়ে কিনেছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শাহরুখের দল বাদ দিয়েছিল ফিজ-কে। এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে গিয়ে ওয়ান ডে সিরিজ খেলতে পারে ভারত। সুতরাং, নতুন সরকার আসার পরে ধীরেধীরে স্বাভাবিক হবে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক, আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

Follow Us