AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 : প্রকাশিত আইপিএলের দ্বিতীয় সূচি, কেন এক মাস ম্যাচ পাবে না ইডেন ?

গ্রুপ পর্বে কেকেআর মোট ১৪টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচ খেলবে সন্ধ্যাবেলায়। মাত্র ২টি ম্যাচ খেলবে বিকেলে। সন্ধ্যাবেলার ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। বিকেলের ম্যাচগুলি শুরু হবে বিকেল সাড়ে ৩টে থেকে।

IPL 2026 : প্রকাশিত আইপিএলের দ্বিতীয় সূচি, কেন এক মাস ম্যাচ পাবে না ইডেন ?
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 7:33 PM
Share

কলকাতা : আগামী শনিবার শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশ করেছিল বিসিসিআই। প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে সেই সূচি অনুযায়ী। পশ্চিমবঙ্গ, আসাম ও তামিলনাড়ু – এই তিন রাজ্যের বিধানসভা ভোটের জন্যই সম্পূর্ণ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। কিন্তু ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে ভোট এবার দুই দফায়। ২৩ ও ২৯ এপ্রিল – এই দুই দিন ভোট হবে পশ্চিমবঙ্গে। এবার আইপিএলের একদিন আগে দ্বিতীয় দফার সূচি প্রকাশ করল বিসিসিআই।

দ্বিতীয় সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে তাদের পঞ্চম ম্যাচ। কলকাতার পরের ম্যাচ ১৪ এপ্রিল, চিপকে সিএসকের বিরুদ্ধে খেলবে কেকেআর। ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত কলকাতায় কোনও ম্যাচ নেই। কারণ ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন হবে রাজ্যে। ৪ মে নির্বাচনের ফলপ্রকাশ। একারণেই ১৬ মে পর্যন্ত কলকাতার ম্যাচ থাকলেও সবকটি হবে কলকাতার বাইরে। গ্রুপ পর্বে কেকেআর মোট ১৪টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচ খেলবে সন্ধ্যাবেলায়। মাত্র ২টি ম্যাচ খেলবে বিকেলে। সন্ধ্যাবেলার ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। বিকেলের ম্যাচগুলি শুরু হবে বিকেল সাড়ে ৩টে থেকে। ১৯ এপ্রিল কলকাতা বনাম রাজস্থান ম্যাচটি ইডেনে হবে বিকেল সাড়ে ৩টে থেকে। আর একটি ম্যাচ, অর্থাৎ ৩ মে হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর খেলবে বিকেলে। সেটি অ্যাওয়ে ম্যাচ।

কলকাতার হোম ম্যাচ –

২ এপ্রিল বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ৬ এপ্রিল বনাম পঞ্জাব কিংস ৯ এপ্রিল বনাম লখনৌ সুপার জায়ান্টস ১৯ এপ্রিল বনাম রাজস্থান রয়্যালস ১৬ মে বনাম গুজরাট টাইটান্স ২০ মে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ২৪ মে বনাম দিল্লি ক্যাপিটালস

মোট ১২ দিন দুটি করে ম্যাচ হবে। দিনগুলি হল, ৪, ৫, ১১, ১২, ১৮, ১৯, ২৫, ২৬ এপ্রিল ও ৩, ১০, ১৭, ২৪ মে। গ্ৰুপ পর্যায়ে মোট ৭০টি ম্যাচ খেলা হবে ১৩টি স্টেডিয়ামে। গুয়াহাটি, রায়পুর ও ধর্মশালাকে অতিরিক্ত মাঠ হিসেবে ধরা হয়েছে। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ হিসেবে রাজস্থানের সোয়াই মান সিংহ স্টেডিয়ামকে ধরা হলেও তারা ৩টি ম্যাচ খেলবে গুয়াহাটিতে। আরসিবি এবার নিজেদের ৫টি ম্যাচ পরিচিত চিন্নাস্বামীতে খেললেও এই প্রথমবার ২টি হোম ম্যাচ খেলবে রায়পুরে। বাকি ৭ দল নিজেদের পূর্ব পরিচিত মাঠেই হোম ম্যাচ খেলবে।

Follow Us