
২০১০ আইপিএল ফাইনাল - মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১০ সালের এই ফাইনালে মুম্বইকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। ম্যাচের সেরা হয়েছিলেন সুরেশ রায়না। (ESPNCricinfo)

২০১৩ আইপিএল ফাইনাল - ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ - চারবার টানা ফাইনাল খেলার রেকর্ড আজও অক্ষত রয়েছে চেন্নাইয়ের। তবে ২০১৩ সালের ফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে ধোনির চেন্নাইকে হারিয়ে প্রথম আইপিএল ট্রফি জেতে রোহিত শর্মার মুম্বই। মুম্বইয়ের ১৪৮ রানের জবাবে চেন্নাই করেছিল ১২৫ রান। (Getty Images)

২০১৫ আইপিএল ফাইনাল - ২০১০, ২০১৩-র মতো আবার ২০১৫ সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। লেন্ডল সিমন্সের ৬৮ রান ও রোহিত শর্মার ৫০ রানের ইনিংসের সৌজন্যে মুম্বই করেছিল ২০২/৫। জবাবে ইডেন গার্ডেন্সে ১৬১/৮ রানেই শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ডোয়েন স্মিথ এক ৫৭ রান করলেও তা যথেষ্ট ছিল না। দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। (ESPNCricinfo)

২০১৮ আইপিএল প্রথম ম্যাচ - টানা দুই বছরের নির্বাসন কাটিয়ে আইপিএল দুনিয়াতে ফিরেছিল সিএসকে। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হয়েছিলেন রোহিতরা। ২০ ওভারে মুম্বই তুলেছিল ১৬৫/৪। জবাবে ব্যাটে নেমে শেষ ওভারে নাটকীয় ফিনিশ করেছিলেন কেদার যাদব। একদম শেষ ওভারের পঞ্চম বলে জয় পায় চেন্নাই। এই সিজনে প্রত্যাবর্তন করে চ্যাম্পিয়নও হয়েছিল চেন্নাই সুপার কিংস। (ESPNCricinfo)

২০১৯ আইপিএল ফাইনাল - ২০১৯ সালের ফাইনাল এই দুই দলের মধ্যে হওয়া সবচেয়ে টানটান ম্যাচগুলির মধ্যে একটি। মাত্র ১ রানে সেই ম্যাচ জিতেছিল মুম্বই। মুম্বইয়ের স্কোর ছিল ১৪৯/৮। শেষ ওভার করতে এসেছিলেন লসিথ মালিঙ্গা। ১ বলে ২ রান দরকার ছিল চেন্নাইয়ের। শেষ বলে আউট হয়ে যান শার্দুল ঠাকুর। ১ রানে সেই ম্যাচ জিতেছিল মুম্বই। এটি ছিল তাদের চতুর্থ ট্রফি জয়। (Getty Images)

২০২১ আইপিএল ম্যাচে পোলার্ড ঝড় - আইপিএলে মুম্বইয়ের হয়ে বহু ম্যাচ উৎরে দিয়েছেন কায়রন পোলার্ড। এই ম্যাচে তাদের লক্ষ্য ছিল ২১৯ রান। ৩৪ বলে ৮৭ রানে অপরাজিত থেকে শেষ বলে মুম্বইকে জেতান পোলার্ড। ২৭ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন চেন্নাইয়ের অম্বাতি রায়াডু। (ESPNCricinfo)

২০২২ আইপিএল ম্যাচে ধোনির ফিনিশ - ২০২২ সালে দুরন্ত ফর্ম ছিল মুম্বইয়ের। কিন্তু এই ম্যাচে চেন্নাই জয় পায়। প্রথমে ব্যাট করে ১৫৫ রান করেছিল মুম্বই। জবাবে ব্যাটে নেমে ঝড় তুলেছিলেন ধোনি। তাঁর ১৩ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে এই ম্যাচে জয় পায় চেন্নাই। (ESPNCricinfo)

আজ আবার মুখোমুখি চেন্নাই ও মুম্বই। এই আইপিএলে দুই দলের অবস্থা শোচনীয়। আজ যে দল জিতবে, তারা আইপিএল টেবিলে অনেকটা এগিয়ে যাবে। (PTI)