KKR, IPL 2024: রাসেল ম্যান ও নারিন ম্যানিয়ার যুগলবন্দিতে ক্যাবিনেটে তৃতীয় ট্রফি আনতে চায় KKR

Sunil Narine-Andre Russell: রাসেল ও নারিন কেকেআরের দীর্ঘদিনের সঙ্গী। ভালো এবং খারাপ দুই সময়ই তাঁরা নাইট জার্সিতে কাটিয়েছেন। ২০১৪ সাল থেকে আইপিএলে কেকেআরের হয়ে খেলছেন রাসেল। আর নারিন তাঁর থেকেও কেকেআর টিমের পুরনো সদস্য। ২০১২ সাল থেকে নারিনের গায়ে প্রতি আইপিএলে ওঠে কেকেআরের জার্সি। নাইটদের হয়ে নারিনের ২০১২ ও ২০১৪ দু'বার ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে। আর কেকেআরের হয়ে এক বার আইপিএল জিতেছেন রাসেল।

KKR, IPL 2024: রাসেল ম্যান ও নারিন ম্যানিয়ার যুগলবন্দিতে ক্যাবিনেটে তৃতীয় ট্রফি আনতে চায় KKR
KKR, IPL 2024: রাসেল ম্যান ও নারিন ম্যানিয়ার যুগলবন্দিতে ক্যাবিনেটে তৃতীয় ট্রফি আনতে চায় KKR Image Credit source: PTI

Mar 21, 2024 | 8:00 AM

কলকাতা: অপেক্ষার আর একটা রাত। শুক্রবার সন্ধেতে হইহই করে শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল (IPL) চলাকালীন ক্রিকেট প্রেমীদের বাড়তি আগ্রহ থাকে তাঁদের প্রিয় দলের শক্তি, দুর্বলতা এবং টিমের পরিস্থিতি জানা নিয়ে। কেকেআর (KKR) এমন একটা টিম যারা টুর্নামেন্টে ২ বার ট্রফি জিতলেও জনপ্রিয়তার নিরিখে অনেকটাই এগিয়ে। ২২ মার্চ আইপিএল শুরু হচ্ছে। ২৩ মার্চই ইডেনে রয়েছে নাইটদের ম্যাচ। তার আগে দুই নাইট তারকার সাফল্য নিয়ে আলোচনা করা যাক। কথা হচ্ছে নাইট টিমের অন্যতম ভরসা যোগ্য ক্যারিবিয়ান জুটি আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে নিয়ে।

রাসেল ও নারিন কেকেআরের দীর্ঘদিনের সঙ্গী। ভালো এবং খারাপ দুই সময়ই তাঁরা নাইট জার্সিতে কাটিয়েছেন। ২০১৪ সাল থেকে আইপিএলে কেকেআরের হয়ে খেলছেন রাসেল। আর সুনীল নারিন তাঁর থেকেও কেকেআর টিমের পুরনো সদস্য। ২০১২ সাল থেকে নারিনের গায়ে প্রতি আইপিএলে ওঠে কেকেআরের জার্সি। নাইটদের হয়ে নারিনের ২০১২ ও ২০১৪ দু’বার ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে। আর কেকেআরের হয়ে এক বার আইপিএল জিতেছেন রাসেল, তা নাইট শিবিরে যোগ দেওয়ার বছরই।

কেকেআরের ক্যারিবিয়ান জুটির দিকে প্রতি আইপিএলে একটু বাড়তি নজর থাকে নাইট ভক্তদের। যে কারণে আইপিএল সামনে এলেই কেকেআরের অনুরাগীরা খোঁজ শুরু করে দেন যে এই দুই ক্রিকেটার কী করছেন। কেমন পারফর্ম করছেন। এ বারের আইপিএলের জন্য কেকেআর শিবিরে যোগ দিতে একসঙ্গে এসেছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। আসার পর থেকেই একসঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। নাইটদের অনুশীলন ম্যাচে মিচেল স্টার্কের সঙ্গে আন্দ্রে রাসেলকে নতুন বলে শুরু করতে দেখা গিয়েছে।

কেকেআরের হয়ে সুনীল নারিন ১৬২টি আইপিএল ম্যাচে খেলেছেন। তাতে করেছেন ১০৪৬ রান। এবং নিয়েছেন ১৬৩ টি উইকেট। আর তাঁরই ক্যারিবিয়ান সতীর্থ আন্দ্রে রাসেল কেকেআরের হয়ে এখনও অবধি মোট ১০৫টি ম্যাচে ২২২৪ রান করেছেন। এবং তিনি নিয়েছেন ৯৫টি উইকেট। দু’জনই দলের প্রয়োজনে ব্যাট হাতেও লড়াই করার জন্য তৈরি থাকেন। এ বার দেখার আইপিএলের নতুন মরসুমে এই জুটি কেমন পারফর্ম করে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us