India Practice, Virat Kohli: কফি কাপ হাতে ফুটবলে মজে কোহলি, চোট রোহিতের!

ICC Men's Champions Trophy 2025: পাকিস্তান ম্যাচের পর টিমকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বুধবার জমিয়ে অনুশীলন করল ভারতীয় দল। যদিও কিছুটা চিন্তাও থাকল। সেটা অবশ্য মহম্মদ সামিকে নিয়ে নয়। ক্যাপ্টেন রোহিত শর্মা নেটে এত সতর্ক কেন!

India Practice, Virat Kohli: কফি কাপ হাতে ফুটবলে মজে কোহলি, চোট রোহিতের!
Image Credit source: PTI FILE

Feb 27, 2025 | 12:17 AM

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি ভারতের। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ভারত ও নিউজিল্যান্ড, দু-দলেরই সেমিফাইনাল নিশ্চিত। গ্রুপ এ-তে শীর্ষে থেকে কে সেমিফাইনালে যাবে, রবিবার তারই ফয়সালা। পাকিস্তান ম্যাচের পর টিমকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বুধবার জমিয়ে অনুশীলন করল ভারতীয় দল। যদিও কিছুটা চিন্তাও থাকল। সেটা অবশ্য মহম্মদ সামিকে নিয়ে নয়। ক্যাপ্টেন রোহিত শর্মা নেটে এত সতর্ক কেন!

পাকিস্তান ম্যাচে প্রথম স্পেলে মাত্র ৩ ওভার বোলিং করানো হয়েছিল সামিকে দিয়ে। এরপরই মাঠ ছাড়েন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে সাময়িক আতঙ্কও তৈরি হয়। যদিও ১০ ওভারের পরই ফের মাঠে দেখা যায় সামিকে। ম্যাচে বোলিংও করেন। চোট থেকে ফিরেছেন খুব বেশি দিন হয়নি। সে কারণেই সামিকে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। ম্য়াচে ফের বোলিং করায় চিন্তা কমেছে। এ দিন নেটেও বিরাট কোহলিদের বোলিং করলেন সামি।

প্র্যাক্টিস শুরুর আগে খোশমেজাজে দেখা গেল কিং কোহলিকে। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি মেরেছেন। আন্তর্জাতিক ওডিআইতে তাঁর ৫১তম সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮২ নম্বর সেঞ্চুরি। ওয়ার্ম আপে দেখা যায়, কফি কাপ হাতে নিয়েই ফুটবলে মেতে বিরাট কোহলি। তবে ক্যাপ্টেন রোহিতকে নিয়ে সামান্য অস্বস্তি রইল। শ্যাডো করেন দীর্ঘ সময়। নেটে ব্য়াট করলেও সতর্ত দেখিয়েছে।

সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে রোহিত শর্মার। সে কারণেই সতর্কতা অবলম্বন করতে দেখা যায় প্র্য়াক্টিসে। নিউজিল্যান্ড ম্যাচের আগে হাতে বেশ কিছুটা সময় রয়েছে। রোহিতের চোট ততটা গুরুতর নয় বলেই সূত্রের খবর।

Follow Us