Ruturaj Gaikwad: গত বছরই মাহি ভাই ইঙ্গিত দিয়েছিল… ধোনির জুতোয় পা গলিয়ে বলছেন ঋতুরাজ

IPL 2024, CSK: মাহির ভরসা আছে বলেই ঋতুর উপর আস্থা দেখিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। এ বার ঋতুর আপামর সিএকে অনুরাগীদের বিশ্বাস অর্জনের পালা। আইপিএলের (IPL) অন্যতম সফল টিম চেন্নাই সুপার কিংসের নতুন নেতা হওয়ার পর কী বলছেন বছর ২৭ এর ঋতুরাজ গায়কোয়াড়?

Ruturaj Gaikwad: গত বছরই মাহি ভাই ইঙ্গিত দিয়েছিল... ধোনির জুতোয় পা গলিয়ে বলছেন ঋতুরাজ
Ruturaj Gaikwad: মাহি ভাইয়ের বিশ্বাস অর্জনই সেরা প্রাপ্তি... ধোনির জুতোয় পা গলিয়ে বলছেন ঋতুImage Credit source: PTI

Mar 22, 2024 | 2:54 PM

কলকাতা: প্রত্যাশার পাহাড় যে তাঁর কাঁধে ভালো মতোই জানেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। সিএসকের (CSK) ক্যাপ্টেন হওয়া এতটাও সহজ নয়। মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলিয়েছেন ঋতুরাজ। মাহির ভরসা আছে বলেই ঋতুর উপর আস্থা দেখিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। এ বার ঋতুর আপামর সিএকে অনুরাগীদের বিশ্বাস অর্জনের পালা। আইপিএলের (IPL) অন্যতম সফল টিম চেন্নাই সুপার কিংসের নতুন নেতা হওয়ার পর কী বলছেন বছর ২৭ এর ঋতুরাজ গায়কোয়াড়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নতুন মরসুমে নতুন দায়ি সিএসকের নতুন নেতা ঋতুরাজ বললেন, ‘আমার মনে হয় না যে আমাকে কিছু বদলাতে হবে। গত বছরই মাহি ভাই খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন। কিছু কিছু সময় বোঝা যেত তিনি ক্যাপ্টেন্সি নিয়ে ইঙ্গিত দিচ্ছেন। তৈরি থাকার কথা বলতেন। যাতে বড় চমক না হয়। আমরা যখন সিএসকে শিবিরে যোগ দিই, সেই সময় ধোনি ভাই সোশ্যাল মিডিয়ায় নতুন ভূমিকা নিয়ে পোস্ট করেছিলেন। তারপর সকলে আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে আমি নতুন ক্যাপ্টেন হতে চলেছি কিনা। আমি তখন ভেবেছি মাহি ভাইয়ের সোশ্যাল মিডিয়ার ওই কথা হয়তো অন্য কিছু সংক্রান্ত। তবে আমার মনের মধ্যে ওই বিষয়টা কিন্তু ঘুরছিল। আর আমি এখন সেখানে। ভালো ভাবে এগিয়ে যেতে চাই।’

ঋতু নিশ্চিতভাবেই সিএসকের পুরোদস্তুর নেতা। কিন্তু তিনি জানেন বরাবর প্রয়োজনে তিনি বড় দাদাদের পাশে পাবেন। কারণ সিএসকে শিবিরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্ক রাহানে এবং রবীন্দ্র জাডেজা। চেন্নাইয়ের নতুন নেতা এই প্রসঙ্গে বলেছেন, ‘নেতৃত্ব দেওয়ার যোগ্য আমি, তার জন্য মহেন্দ্র সিং ধোনির বিশ্বাস অর্জন তরা একটা বড় ব্যাপার। এই ফ্র্যাঞ্চাইজি থেকে আমি সাফল্যের আসল মন্ত্র শিখেছি। তাই আমি মনে করি নতুন করে কিছু বদলানোর আমার প্রয়োজন নেই। দলের সকলে যে স্বাধীনতা চায়, আমি সেটা দিতে চাই। একটা বড় দায়িত্ব আমার কাঁধে রয়েছে। টিমে মাহি ভাই, জাড্ডু ভাই, আজ্জু ভাই রয়েছে। ফলে কোনও সময় পরামর্শ চাইতে হলে ওদের কাছেই তো যাব।’

Loading...
Unable to load recommendations.
Follow Us