AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরের চেয়েও প্রতিভাবান! ব্রায়ান লারা বাছলেন এমন একজনকে

Brian Lara on Sachin Tendulkar: আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরেরই। এই রেকর্ড কোনওদিন ভাঙা সম্ভব কিনা, তা নিয়ে বড় প্রশ্ন। একই পরিস্থিতি ওয়ান ডে আন্তর্জাতিকেও। সচিন তেন্ডুলকরের চেয়ে প্রতিভাবান ক্রিকেটার?

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরের চেয়েও প্রতিভাবান! ব্রায়ান লারা বাছলেন এমন একজনকে
Image Credit: X
| Updated on: Jul 16, 2024 | 5:33 PM
Share

বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি। প্রজন্মে একজন আসেন, এমনই ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সর্বকালের সেরা ব্যাটার হিসেবে সচিন তেন্ডুলকরকে নিয়ে কোনও বিতর্ক নেই। নতুন কোনও ব্যাটার উঠে এলেই তুলনা শুরু হয় সচিন তেন্ডুলকরের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরেরই। এই রেকর্ড কোনওদিন ভাঙা সম্ভব কিনা, তা নিয়ে বড় প্রশ্ন। একই পরিস্থিতি ওয়ান ডে আন্তর্জাতিকেও। সেই সচিন তেন্ডুলকরের চেয়েও প্রতিভাবান ক্রিকেটার? এ যেন কল্পনাই করা যায় না। তবে সচিনের সমসাময়িক আর এক কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা তুলে ধরেছেন এমনই ক্রিকেটারকে।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা। শুধু সচিন নন, নিজের চেয়েও প্রতিভাবান বলছেন সতীর্থ ক্রিকেটারকে। তাঁর নাম কার্ল হুপার। লারা-দ্য ইংল্যান্ড ক্রনিকলে ব্রায়ান লারা লিখেছেন, ‘সহজেই বলতে পারি, কার্ল দুর্দান্ত প্রতিভাবান ছিল। আমার দেখা সেরা ক্রিকেটার কার্ল। বরং আমি তো বলব, সচিন তেন্ডুলকর এমনকি আমিও ওর প্রতিভার ধারেকাছে ছিলাম না।’

সতীর্থ কার্ল হুপারকে নিয়ে ব্রায়ান লারা আরও বলছেন, ‘কার্লের প্লেয়িং কেরিয়ার এবং নেতৃত্ব সব দিক থেকেই উজ্জ্বল। পরিসংখ্যানও সেই কথাই বলে। ক্যাপ্টেন থাকাকালীন ওর ব্যাটিং গড় ছিল ৫০। নেতৃত্বের দায়িত্ব যে উপভোগ করত, পরিষ্কার বলা যায়। আমার মতে, ওই ক্যাপ্টেন হিসেবে পুরোপুরি দায়িত্ব পালন করতে পেরেছে। ওর মধ্যে দারুণ প্রতিভা ছিল।’

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা