
কলকাতা : আইপিএলের (IPL 2026) প্রায় ৯ ম্যাচ হয়ে গেল, এখনও চোট পাওয়ার পর দেখা পাওয়া গেল না রোহিত শর্মার (Rohit Sharma)। প্রতিযোগিতা চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট (Hamstring injury) পেয়েছিলেন রোহিত। তারপর আর দেখা গেল না রোহিতকে। টানা চার ম্যাচ দলের হয়ে খেলেননি তিনি। আজ তাঁর ৩৯তম জন্মদিন। তার আগেই মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) রোহিতের চোট সম্পর্কে আপডেট দিলেন।
নেটে অনুশীলন করলেও ম্যাচ কেন খেলছেন না রোহিত? এই বিষয়েই গতকাল টসের পর হার্দিক জানালেন,”ম্যাচ খেলার জন্য যতটা সুস্থতা দরকার, রোহিত তত সুস্থ নয়। ও চেষ্টা করছে কিন্তু ওর মাঠে নামতে কয়েকটা ম্যাচ লাগবে এখনও। এই কারণেই রোহিত খেলছে না। নেটে তাঁকে ব্যাট করতে দেখলেও ম্যাচে তাঁকে দেখা যাচ্ছে না। এর প্রধান কারণ হল, রোহিত এখনও ম্যাচ ফিট নয়। তাই তিনি দলে নেই।”
আজ ৩৯তম জন্মদিন (Rohit Sharma Birthday) সবার প্রিয় ‘হিটম্যান’-এর। দেশের হয়ে টেস্ট, টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও খেলছেন শুধু একদিনের ম্যাচ। আশা করা হচ্ছে, ২০২৭ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলবেন রোহিত। সেই বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে চলেছে বিরাট কোহলিরও। তবে এই মুহূর্তে আইপিএলে কবে রোহিতকে দেখা যাবে, সেই নিয়েই সন্দিহান সমর্থকরা। কারণ, ৮ ম্যাচ খেললেও এখনও প্লে-অফ নিশ্চিত নয় মুম্বইয়ের।
৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে মুম্বই। এখান থেকে প্লে অফ খেলতে গেলে মুম্বইকে বাকি ৬ ম্যাচের ৬টিতেই শুধু বড় ব্যবধানে জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির পয়েন্ট নষ্টের দিকেও। কিন্তু এই আগামী ৬ ম্যাচ না জিতলে মুম্বইয়ের ও রোহিতের – দুজনেরই খেলার আশা শেষ হয়ে যাবে।