AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ, Ashwin: আমি কি প্রচুর ক্যাচ মিস করেছি? কার্তিককে খোঁচা অশ্বিনের

India vs New Zealand 3rd Test: বলে সারাক্ষণ চোখ রেখে, ১৯ মিটার দৌড়নো এবং দুর্দান্ত ক্যাচ। স্বাভাবিক ভাবেই আলোচনা চলছে। দিনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলছিলেন অশ্বিন। ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। দিনের খেলা নিয়ে প্রশ্ন শুরুর সঙ্গে সঙ্গেই দীনেশ কার্তিককে পাল্টা খোঁচা অশ্বিনের।

IND vs NZ, Ashwin: আমি কি প্রচুর ক্যাচ মিস করেছি? কার্তিককে খোঁচা অশ্বিনের
Image Credit: PTI
| Updated on: Nov 02, 2024 | 6:33 PM
Share

ভারতীয় ক্রিকেটে আপাতত আলোচনায় রবিচন্দ্রন অশ্বিনের ক্যাচ! ওয়াংখেড়েতে প্রচণ্ড গরম, মাঠে পড়েছে গ্যালারির ছায়া। তার মধ্যে হাই ক্যাচ নেওয়া! বলে সারাক্ষণ চোখ রেখে, ১৯ মিটার দৌড়নো এবং দুর্দান্ত ক্যাচ। স্বাভাবিক ভাবেই আলোচনা চলছে। দিনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলছিলেন অশ্বিন। ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। দিনের খেলা নিয়ে প্রশ্ন শুরুর সঙ্গে সঙ্গেই দীনেশ কার্তিককে পাল্টা খোঁচা অশ্বিনের। দুই সতীর্থের মজাও বলা যায়। কী বলছেন অশ্বিন?

কম বক্স থেকে শুরুতেই অশ্বিনকে দুর্দান্ত ক্যাচের জন্য প্রশংসায় মাতিয়ে দেন দীনেশ কার্তিক। অশ্বিন দ্রুতই বলেন, ‘তোমরা সারাজীবন আমার নামে শুধু অপবাদ দিয়ে গিয়েছে। আমার মনে হয় না, খুব বেশি ক্যাচ মিস করেছি।’ দু-জনেই হেসে ওঠেন। অশ্বিন আজকের ক্যাচটি প্রসঙ্গে যোগ করেন, ‘যতটা সম্ভব বলের খুব কাছাকাছি পৌঁছতে চেয়েছিলাম। আমার হাতের উপর ভরসা ছিল।’

ক্রমশ বিধ্বংসী হয়ে ওঠা গ্লেন ফিলিপসকে ক্যারম বলে বোল্ড করেন অশ্বিন। সম্প্রতি তাঁকে খুব বেশি ক্যারম বল করতে দেখা যায়নি। সেই প্রসঙ্গে বলেন, ‘ম্যাচটা যেন দু-ভাগ হয়েছে। প্যাভিলিয়ন এবং ড্রেসিংরুম প্রান্ত। দু-দিক থেকে বোলারদের জন্য আলাদা সাহায্য। ড্রেসিংরুম প্রান্ত থেকে বোলিং করলে তুলনামূলক ফ্ল্যাট পিচ পাচ্ছিলাম। সে কারণে অন্য প্রান্ত বেছে নিই। ব্যাটারকে আলাদা কিছু দিতে চেয়েছিলাম।’

এখনও অবধি যা পরিস্থিতি, ভারতকে অন্তত ১৪৪ রান তাড়া করতে হবে। তৃতীয় দিন শেষ উইকেটে নিউজিল্যান্ড আর কত রান যোগ করতে পারবে, সেটাই প্রশ্ন। কতটা টার্গেট হলে ভালো হয়? অশ্বিন বলেন, ‘এই ইনিংসে যত রান বাঁচানো যায় সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে টার্গেট তাড়া করা খুবই কঠিন। এই রানটুকু তুলতেও ভালো ব্যাট করতে হবে। পুনের পিচ থেকে এখানে মূল পার্থক্য, গতি কম। মুম্বই পিচ সাধারণত এতটা স্লো হয় না। যদিও বাউন্স তুলনামূলক বেশি।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত