Kerosene: বাজারে ১০০ টাকা, রেশন দোকানে কত টাকায় কেরোসিন পাবেন জেনে নিন
Kerosene at Ration shop: দিন দিন যেভাবে গৃহস্থের রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ বাড়ছে, তাতে কেরোসিনের চাহিদা বাড়ার সম্ভাবনা। বিশেষ করে গ্রাম-গঞ্জে। রান্নার জন্য কেরোসিনের ব্যবহার বাড়তে পারে। সেক্ষেত্রে খোলা বাজারে কেরোসিনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাজারের এক লিটার কেরোসিনের দাম ১০০ টাকা। চাহিদা বাড়লে দাম বাড়তে পারে বলে অনেকে মনে করছেন।

কলকাতা: গ্যাস সিলিন্ডারের জোগান নিয়ে বাড়ছে উদ্বেগ। শহরে ২৫ দিনের ব্যবধানে গ্যাস বুকিং করা যাবে। আর গ্রামের ক্ষেত্রে তা ৪৫ দিন। এই পরিস্থিতিতে বাড়তে পারে কেরোসিনের চাহিদা। আর সেকথা মাথায় রেখেই রেশন দোকান থেকে কেরোসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু, রেশন দোকানে কত টাকায় পাওয়া যাবে কেরোসিন? খোলা বাজারেই বা কেরোসিনের দাম কত?
দিন দিন যেভাবে গৃহস্থের রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ বাড়ছে, তাতে কেরোসিনের চাহিদা বাড়ার সম্ভাবনা। বিশেষ করে গ্রাম-গঞ্জে। রান্নার জন্য কেরোসিনের ব্যবহার বাড়তে পারে। সেক্ষেত্রে খোলা বাজারে কেরোসিনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাজারের এক লিটার কেরোসিনের দাম ১০০ টাকা। চাহিদা বাড়লে দাম বাড়তে পারে বলে অনেকে মনে করছেন।
সে কথা মাথায় রেখেই ফের রেশন দোকান থেকে কেরোসিন তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু, রেশন দোকানে কত দামে পাওয়া যাবে কেরোসিন? জানা গিয়েছে, বাজারের থেকে ৪৫ থেকে ৫০ শতাংশ কত দামে রেশন থেকে কেরোসিন পাওয়া যাবে। ৫১.৯৩ টাকা থেকে ৫৫ টাকার মধ্যে রেশন দোকানে মিলবে কেরোসিন। ইতিমধ্যেই রেশন দোকানগুলি থেকে কেরোসিন দেওয়ার জন্য রাজ্যগুলির জন্য অতিরিক্ত ৪০ হাজার কিলো লিটারের বেশি কেরোসিন বরাদ্দ করেছে কেন্দ্র। কয়েকদিনের মধ্যেই রেশন দোকানগুলি থেকে কেরোসিনের বণ্টন শুরু হতে পারে।
পরিবেশ দূষণের কারণ দেখিয়ে রেশনে কেরোসিন সরবরাহ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে কেরোসিন তেলকে রেশন দোকানে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি লেখে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সেই চিঠির ভিত্তিতে পুনরায় রেশন দোকানে ফিরে এল কেরোসিন।
কেন্দ্রের সিদ্ধান্তে রেশন ডিলাররা খুশি। কিন্তু তাঁদের আরও দাবি, এই সাময়িক ছাড়পত্রকে যেন পুনরায় স্থায়ী ছাড়পত্রে পরিণত করা হয়। রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কথায়, “গ্যাসের যা দাম, আমরা চাইব কেন্দ্র যেন এই কেরোসিন বণ্টন বন্ধ না করে দেয়। এলপিজি মূল্যবৃদ্ধি মানুষের জীবনের গোদের উপর বিষফোঁড়ার মতো পরিস্থিতি তৈরি করেছে।”
