AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs ENG: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ অ্যাসেজ, চ্যাম্পিয়নদের লড়াইয়ে নজরে ফিল সল্ট

ICC MEN’S T20 WC 2024: ভারত-পাকিস্তানের পর সবচেয়ে বেশি আকর্ষণ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ঘিরেই। নজরে দু-দলের আইপিএল তারকারাই। ইংল্যান্ড শিবিরে ফিল সল্টের মতো ওপেনার রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে পুরো আইপিএলেই বিধ্বংসী ফর্মে ছিলেন। তেমনই ক্যাপ্টেন জস বাটলার, তিনে উইল জ্যাকস। এই দু-জনও আইপিএল মাতিয়েছেন।

AUS vs ENG: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ অ্যাসেজ, চ্যাম্পিয়নদের লড়াইয়ে নজরে ফিল সল্ট
Image Credit: X
| Updated on: Jun 08, 2024 | 2:21 PM
Share

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বনাম তার আগের বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ অ্যাসেজ। ব্রিজটাউনে গ্রুপ বি-তে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। জস বাটলারের নেতৃত্বেই গত বার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এ বারও তাঁর নেতৃত্বেই খেলবে। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই একটি ম্যাচ খেলেছে। এ ছাড়াও টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। যদিও মন্দ আবহাওয়ায় ম্যাচের ফল হয়নি। ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। গ্রুপ বি-তে স্কটল্যান্ড তিন পয়েন্ট আপাতত শীর্ষে।

ভারতীয় সময় অনুযায়ী রাত ১০.৩০-এ টি-টোয়েন্টি অ্যাসেজ। ভারত-পাকিস্তানের পর সবচেয়ে বেশি আকর্ষণ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ঘিরেই। নজরে দু-দলের আইপিএল তারকারাই। ইংল্যান্ড শিবিরে ফিল সল্টের মতো ওপেনার রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে পুরো আইপিএলেই বিধ্বংসী ফর্মে ছিলেন। তেমনই ক্যাপ্টেন জস বাটলার, তিনে উইল জ্যাকস। এই দু-জনও আইপিএল মাতিয়েছেন।

অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ জিতলেও তাদের চিন্তা গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডাহা ফেল। মানসিক অবসাদে বেশ কিছু ম্যাচ থেকে বিরতিও নিয়েছিলেন আরসিবিতে খেলা ম্যাক্সওয়েল। জাতীয় দলে ফিরেও ফর্ম খুঁজছেন। ওমানের বিরুদ্ধে রানের খাতাই খুলতে পারেননি। বোলিংয়েও হতাশা। ওমান খাতায় কলমে অনেকটাই পিছিয়ে থাকা দল। তাদের বিরুদ্ধেই ম্যাক্সওয়েলের এমন পারফরম্যান্স হতাশারই।

অজি শিবিরে আরও একটা চিন্তা মিচেল স্টার্ক। নিজেদের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন। অজি অধিনায়ক মিচেল মার্শ অবশ্য আশ্বস্ত করেছিলেন, চোট গুরুতর নয়, ঝুঁকি এড়াতেই মাঠ ছেড়েছিলেন স্টার্ক। ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং আক্রমণের বিরুদ্ধে এই ম্যাচে বাড়তি নজর থাকতে তাঁর দিকেই।

Follow Us