AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Australia: এক্সপ্রেস গতির ডেলিভারি হাঁটুর নিচে! ফের পিচ বিতর্কে দক্ষিণ আফ্রিকা

ICC Under-19 World Cup Final: কেপটাউন টেস্টের পর প্রবল ক্ষুব্ধ ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরিষ্কার করে দিয়েছিলেন, কোনও দল যেন ভারতে এসে পিচ নিয়ে কান্নাকাটি না করে। ভারতের পিচে একদিনে বেশি উইকেট পড়লেই নানা প্রশ্ন ওঠে। সরাসরি আইসিসি ম্যাচ রেফারিকেও বার্তা দিয়ে রোহিত বলেছিলেন, পক্ষপাতিত্ব না করতে এবং চোখ কান খোলা রাখতে। কেপটাউনের পিচের যা পরিস্থিতি ছিল তাতে এই ভেনু নিষিদ্ধও হতে পারত।

India vs Australia: এক্সপ্রেস গতির ডেলিভারি হাঁটুর নিচে! ফের পিচ বিতর্কে দক্ষিণ আফ্রিকা
Image Credit: X
| Updated on: Feb 11, 2024 | 7:41 PM
Share

বেনোনি: দক্ষিণ আফ্রিকা এবং পিচ বিতর্ক। এ যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। খুব বেশি আগে যেতে হবে না। এ বছরের শুরুতেই ভারত-দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট ঘিরে তীব্র সমালোচনা হয়েছিল। মাত্র দেড় দিনেই শেষ হয়েছিল টেস্ট। পুরুষদের ক্রিকেটের ইতিহাসে সেটিই ক্ষুদ্রতম টেস্ট। প্রথম দিনই পড়েছিল ২৩ উইকেট! কেপটাউন পিচের অসমান বাউন্স চাপে ফেলেছিল দু-দলের ব্যাটারকেই। এ বার বিশ্বকাপ ফাইনালেও বিতর্কে পিচ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেপটাউন টেস্টের পর প্রবল ক্ষুব্ধ ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরিষ্কার করে দিয়েছিলেন, কোনও দল যেন ভারতে এসে পিচ নিয়ে কান্নাকাটি না করে। ভারতের পিচে একদিনে বেশি উইকেট পড়লেই নানা প্রশ্ন ওঠে। সরাসরি আইসিসি ম্যাচ রেফারিকেও বার্তা দিয়ে রোহিত বলেছিলেন, পক্ষপাতিত্ব না করতে এবং চোখ কান খোলা রাখতে। কেপটাউনের পিচের যা পরিস্থিতি ছিল তাতে এই ভেনু নিষিদ্ধও হতে পারত। যদিও নামমাত্র ‘শাস্তি’ দিয়েই ক্ষান্ত হয় আইসিসি।

বেনোনির উইলমোর পার্কে চলছে যুব বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। অজি বোলাররা নিজেদের উচ্চতাকে পুরোপুরি কাজে লাগিয়ে বাউন্সার দেন। রান তাড়ায় নেমে সতর্ক শুরু করেছিল ভারত। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। ভারতের চাপ বাড়ায় মুশির খানের উইকেট। আউটের আগে বেশ কিছু ডেলিভারি ডাক করেন মুশির। ক্রমশ সেট হয়েছিলেন। বার্ডম্যানের একটি ডেলিভারি মুশির খানের উইকেট ভেঙে দেয়।

বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন মুশির। বার্ডম্য়ানের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় বলের লাইনেই ছিলেন মুশির। তাঁর ডিফেন্স স্ট্রং করেছিলেন। কিন্তু বল যে হাঁটুর নিচে নামবে এমন প্রত্যাশা করেননি। এমন পিচে ভবিষ্যৎ প্রজন্মের ফাইনাল যে প্রশ্ন তুলতে বাধ্য!

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?