Musheer Khan Watch: এটা ক্যাচ! বোলারও বিশ্বাস করতে পারছেন না, রইল ভিডিয়ো
ICC Under-19 World Cup: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক উদয় সাহারণ। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংকে ভরসা দিচ্ছিলেন কিপার-ব্যাটার লুয়ান্দ্রে প্রিটোরিয়াস। উল্টোদিক থেকে নিয়মিত উইকেট নিলেও তাঁকে টলাতে পারছিল না ভারতীয় বোলিং। হাফসেঞ্চুরির পরও ইনিংস এগিয়ে নিয়ে যান প্রিটোরিয়াস। ব্যাটিং স্টাইল অনেকটা কুইন্টন ডি'ককের মতো। প্রোটিয়া ইনিংসের ৩১ তম ওভারের দ্বিতীয় বলে সেই অবাক মুহূর্ত।

বেনোনি: দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে দর্শনীয় কিছু ক্যাচ হয়েছে। সেমিফাইনালে এমনই একটা ক্যাচ নিলেন ভারতের ক্রিকেটার। বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল। মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচেই একটি ক্যাচ আলোচনার কেন্দ্রে। এত দ্রুত সব ঘটে যায় সতীর্থরাও অবাক হয়ে যান। কেউই বিশ্বাস করতে পারছিলেন না এমন ক্যাচও হতে পারে! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক উদয় সাহারণ। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংকে ভরসা দিচ্ছিলেন কিপার-ব্যাটার লুয়ান্দ্রে প্রিটোরিয়াস। উল্টোদিক থেকে নিয়মিত উইকেট নিলেও তাঁকে টলাতে পারছিল না ভারতীয় বোলিং। হাফসেঞ্চুরির পরও ইনিংস এগিয়ে নিয়ে যান প্রিটোরিয়াস। ব্যাটিং স্টাইল অনেকটা কুইন্টন ডি’ককের মতো। ইনিংসের ৩১ তম ওভারের দ্বিতীয় বলে সেই অবাক মুহূর্ত।
View this post on Instagram
শর্ট মিডউইকেটে ফিল্ডিং করছিলেন মুরুগান অশ্বিন। বাঁ হাতি স্পিনার মুশির খানের ডেলিভারি লেগস্টাম্প। প্যাডের কাছ থেকে জোরালো শট। মিড উইকেটে খেলতে চেয়েছিলেন প্রিটোরিয়াস। বাউন্ডারি হতেই পারত। এমন সময়ই অবিশ্বাস্য ক্যাচ মুরুগান অভিষেকের। ব্যাটার লুয়ান্দ্রে প্রিটোরিয়াস এই ক্যাচ দেখে অবাক। এমনকি বোলার মুশির খানও বিশ্বাস করে উঠতে পারছিলেন না। সকলেরই এমন অভিব্যক্তি, চোখের পলকে ঠিক কী ঘটে গেল!
