AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup : ইংল্যান্ডের অস্ত্র আর্চার, বাটলারকে নিয়ে চিন্তা ভারতের!

আজকের মত ১৯৮৭ সালের বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। দিলীপ দোশি ফুড পয়জনিং এর কারণে না খেলা সত্ত্বেও ভারতই ফেভারিট ছিল। কিন্তু, ঈশ্বরের পরিকল্পনা হয়ত অন্য ছিল। গ্রাহাম গুচ সেদিন এই ওয়ানখেড়েতেই একা শেষ করে দিয়েছিলেন ভারতের সব পরিকল্পনা।

T20 World Cup : ইংল্যান্ডের অস্ত্র আর্চার, বাটলারকে নিয়ে চিন্তা ভারতের!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 05, 2026 | 3:13 PM
Share

কলকাতা : বর্তমান সময়ে কোথায় রয়েছেন সুধীর নায়েক ? ২০১৬ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কাপ-বিদায় ঘটেছিল ভারতের। সেই স্টেডিয়ামের পিচ কিউরেটর ছিলেন সুধীর। আজ দশ বছর পর একই মাঠে আবার সেমিফাইনাল খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ, বাটলারদের ইংল্যান্ড। যতই এর আগের সাক্ষাতে ভারত জিতুক, প্রতিযোগিতার শেষপর্বে ভারতের নার্ভ ফেল করা তো সর্বজনবিদিত। আজ জিতলেই সেই ‘অপয়া’ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাপ ভাগ্যে নামবে সূর্যের ভারত।

আজকের মত ১৯৮৭ সালের বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। দিলীপ দোশি ফুড পয়জনিং এর কারণে না খেলা সত্ত্বেও ভারতই ফেভারিট ছিল। কিন্তু, ঈশ্বরের ভাবনা হয়ত অন্য ছিল। গ্রাহাম গুচ সেদিন এই ওয়ানখেড়েতেই একা শেষ করে দিয়েছিলেন ভারতের সব পরিকল্পনা। এই ভারতও আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবে। তবে অসুবিধে তো রয়েছে। ওপেনিংয়ে অভিষেক শর্মা ধারাবাহিক নয়। ঈশান কিষান আগের ম্যাচে চলেননি। একা সঞ্জুর ব্যাট ভারতকে ওয়েস্ট ইন্ডিজ নামক শাপ থেকে মুক্ত করেছে। আজ নজর থাকবে তাঁদের দিকেও। অধিনায়ক সূর্যকুমার যাদব সেই আমেরিকা ম্যাচের পর থেকেই এমন রান খরায় ভুগছেন, আজও নির্দ্বিধায় তাঁকে রানে না ফিরতে দেখলে ডায়েরি-পেন নিয়ে বসা উচিত গম্ভীর-মর্কেলের। ইংল্যান্ডের পেসার আর্চার ও স্পিনার লিয়াম ডসন, আদিল রশিদের মারণাস্ত্র সামলাতে তৈরী থাকবেন হার্দিক, তিলকরা। মাঝের ওভারগুলোতে ভয়ঙ্কর হয়ে ওঠেন রশিদ। জস বাটলারকে নিয়ে আগাম পরিকল্পনা করেছে ভারতীয় দল। গোটা টুর্নামেন্টেই বাটলারের ব্যাট নিশ্চুপ থেকেছে। সেই বিষয়টাই ভাবাচ্ছে ভারতকে। যদিও শোনা গেল, অর্শদীপকে বাটলারের সামনে লেলিয়ে দেওয়ার চিন্তায় আছে ভারতীয় দল। কারণ বাঁ-হাতি বোলারদের সামনে বরাবরই ডানহাতি ব্যাটাররা সমস্যায় পড়েন। তবুও, বাটলারের ভয়ঙ্কর ফর্ম ভোলেনি এই আইপিএল দেখা প্রজন্ম। ২০২২ সালে একাই কোহলির ৯৭৩ রানের রেকর্ড ভাঙতে উদ্যত ছিলেন তিনি। আজ তাঁকে শুরুতেই আউট করার দায়িত্ব পাবেন অর্শদীপ। ওয়েস্ট ইন্ডিজের তুলনায় একটু হলেও ভাল অবস্থায় রয়েছে ইংল্যান্ড। দারুন ফর্মে রয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক। উইল জ্যাক্স ভাল খেলছেন। আর্চারের ফর্ম চিন্তায় রাখবে জিজিকে। সঙ্গে অবশ্যই, ইংল্যান্ডের বোলিং – যেকোনও দিন ফর্মে থাকলে বিপক্ষের বাড়ি যাওয়ার টিকিট হাতে ধরিয়ে দিতে পারে।

২০২২ সালের বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। পাকিস্তানকে ফাইনালে হারিয়েছিল তারা। ২০২৪ সালে ভারতের কাছে বিপর্যস্ত হতে হয়েছিল আর্চারদের। আজ জিতে ফাইনালের হাইওয়েতে ফিফ্থ গিয়ারে গাড়ি চালাতে চালাতে আহমেদাবাদ পৌঁছতে চাইবেন হার্দিক – অক্ষররা। তবে, ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটা মাথায় রেখেই সমর্থকদের জিজ্ঞাসা, ফাইনালটা আহমেদাবাদ থেকে সরানো যায় না ?

Follow Us
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?