T20 World Cup Final Highlights: ‘একপেশে’ ঝড়ে বিশ্বজয় ভারতের! সেই রবিতেই আমেদাবাদে শাপমুক্তি

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। ২০২৪ এর পর আজ আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ সূর্যকুমারের ভারতের সামনে। অন্যদিকে প্রথমবার কাপ জেতার অনন্য রেকর্ডের সামনে নিউজিল্যান্ড। বিস্তারিত জানতে ও ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন TV9 বাংলায়।

T20 World Cup Final Highlights: একপেশে ঝড়ে বিশ্বজয় ভারতের! সেই রবিতেই আমেদাবাদে শাপমুক্তি
Image Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Mar 09, 2026 | 12:06 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপের আজ শেষ ল্যাপ। মহারণে সম্মুখ সমরে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও মিচেল স্যান্টনার। এর আগে ২০০৭ ও ২০২৪ – দুই বার কাপ পেয়েছে ভারত। অন্যদিকে একবারও কাপ জেতার সৌভাগ্য হয়নি কিউয়িদের। আজ জিতলে প্রথমবারের জন্য ট্রফির স্বাদ পাবেন স্যান্টনার, ফিন অ্যালেনরা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে তৃতীয়বার ট্রফি জিততে মরিয়া ভারতীয় দল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Mar 2026 11:12 PM (IST)

    ভারত,, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী !

    বিশ্বচ্যাম্পিয়ন ভারত, সমাজমাধ্যমে প্রশংসা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ আজ মাঠেও উপস্থিত ছিলেন।

  • 08 Mar 2026 10:52 PM (IST)

    দুরন্ত বুমরা, চ্যাম্পিয়ন ভারতীয় দল!

    ফাইনালে দুরন্ত পারফরম্যান্স বুমরার। ১৫ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। ১৫ বছর পর আবার ঘরের মাঠে বিশ্বকাপ জিতল ভারত।
    টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ধোনি, রোহিতকে ছুঁলেন সূর্য।

  • 08 Mar 2026 10:45 PM (IST)

    বিশ্বচ্যাম্পিয়ন ভারত !

    টানা দুইবার বিশ্বকাপ জিতল ভারত। নিউজিল্যান্ড অল আউট ১৫৯ রানে। ৯৬ রানে জিতে তৃতীয়বারের জন্য কাপ জয় ভারতের।

  • 08 Mar 2026 10:33 PM (IST)

    ফাইনালেও বুম বুম ম্যাজিক !

    একই ওভারে ২ উইকেট নিয়ে ভারতের জয়ের আশা আরও উজ্জ্বল করলেন বুমরা। ১৬ তম ওভারে দুই বলেই বোল্ড করলেন জিমি নিশাম ও ম্যাট হেনরিকে। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৪৩/৮।

  • 08 Mar 2026 10:22 PM (IST)

    আবার আউট, ৬ উইকেট পড়ে গেল কিউয়িদের!

    আর কোনও আশা দেখছে না নিউজিল্যান্ড। ৩৩ বলে নিউজিল্যান্ডকে জিততে গেলে করতে হবে ১২০ রান। হাতে মাত্র ৪ উইকেট। এই মুহূর্তে নিউজিল্যান্ডের স্কোর ১৩৬/৬। অধিনায়ক স্যান্টনার অপরাজিত রয়েছেন ৩৫ রানে।

  • 08 Mar 2026 09:54 PM (IST)

    ১০ ওভারের মধ্যেই শেষ কিউয়িদের বিশ্বকাপ স্বপ্ন!

    ১০ ওভারের মধ্যেই ৫ উইকেট পড়ে গিয়েছে নিউজিল্যান্ডের। ১০ ওভার শেষে তাদের স্কোর ৮৮/৫। আউট হয়ে গিয়েছেন টিম সেইফার্ট। ২৬ বলে ৫২ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়েছেন সেইফার্ট।

  • 08 Mar 2026 09:37 PM (IST)

    পাওয়ার প্লেতেই ধস কিউয়ি ব্যাটিংয়ে

    ফিন অ্যালেন, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স – পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই ৩ উইকেট পড়ে গিয়েছে নিউজিল্যান্ডের। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫২/৩। টিম সেইফার্ট অপরাজিত ৩৫ রানে।

  • 08 Mar 2026 09:27 PM (IST)

    শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড!

    ২৫৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট পড়ে গিয়েছে কিউয়িদের। ৪ ওভারের শেষে তাদের স্কোর ৩৬/২। আউট ফিন অ্যালেন (৯) ও রাচীন রবীন্দ্র (১)। ক্রিজে রয়েছেন সাইফার্ট।

  • 08 Mar 2026 08:44 PM (IST)

    রানের পাহাড় ভারতের!

    আবার রানের পাহাড়। ২০ ওভার শেষে ভারতের স্কোর ২৫৫/৫। বিশ্বকাপের সর্বোচ্চ রান করল ভারত। শিবম দুবে অপরাজিত রইলেন ৮ বলে ২৬ রানে। জিমি নিশামের শেষ ওভারে এল ২৪ রান।

  • 08 Mar 2026 08:22 PM (IST)

    নিউজিল্যান্ডের কামব্যাক!

    অসাধারণ কামব্যাক নিউজিল্যান্ডের। একই ওভারে সঞ্জু, ঈশান ও অধিনায়ক সূর্যকে আউট করলেন জিমি নিশাম। অধিনায়ক আজ গোল্ডেন ডাকের শিকার। প্রথম বলেই রাচীন রবীন্দ্রের শিকার সূর্য। ভারতের স্কোর ১৬ ওভার শেষে ২০৪/৪।

  • 08 Mar 2026 08:18 PM (IST)

    দুর্ভাগ্য, আজও সেঞ্চুরি পেলেন না সঞ্জু !

    এই বিশ্বকাপ তাঁকে রান দিলেও শতরান দিল না। সেমি ফাইনালের মতো ফাইনালেও ৮৯ রানেই আউট হলেন সঞ্জু স্যামসন। জিমি নিশামের ফুলটস বল কোল ম্যাককঞ্চির হাতে তালুবন্দি করে সাজঘরে ফিরলেন তিনি।

    সঞ্জু ক ম্যাককঞ্চি বো নিশাম ৮৯(৪৬)

  • 08 Mar 2026 08:15 PM (IST)

    অর্ধশতরান ঈশান কিষানের !

    অভিষেক, সঞ্জুর পর এবার একই জায়গায় ঈশানও। ২৩ বলে ৫০ করলেন ঝাড়খণ্ডের এই যুবক। মাঝের কতগুলি ম্যাচে রান না পেলেও আজ ঈশান সেই ব্যর্থতা পুষিয়ে দিলেন ঈশান। তিনি অপরাজিত ২৪ বলে ৫৪ রানে। ১৫ ওভার শেষে ২০০ রান পার ভারতের। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ২০৩/১।

  • 08 Mar 2026 08:09 PM (IST)

    থামানোই যাচ্ছে না সঞ্জুকে!

    আহমেদাবাদের স্কোরকার্ড দেখে মনে হচ্ছে, অবশেষে হয়ত আজ তার অভিশাপ কাটতে চলেছে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১৯১/১। সঞ্জু স্যামসন অপরাজিত ৪৪ বলে ৮৮ রানে।

  • 08 Mar 2026 07:56 PM (IST)

    সঞ্জুর অর্ধশতরানে রেকর্ড!

    রেকর্ড সঞ্জু স্যামসনের। আজ ফাইনালে ৩৩ বলে অর্ধশতরান করলেন সঞ্জু। এই নিয়ে সেমিফাইনাল ও ফাইনাল, দুই ম্যাচেই ৫০ করে বিরাট কোহলির রেকর্ড ছুঁলেন সঞ্জু। ২০১৪ সালে একই কীর্তি করেছিলেন বিরাট। ১১ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৭/১।

  • 08 Mar 2026 07:43 PM (IST)

    আউট অভিষেক, সেই স্পিনের জালেই তার উইকেট নিলেন রাচীন

    অভিষেক শর্মা আউট ! রাচীন রবীন্দ্রের প্রথম ওভারের প্রথম বলেই তাঁর ক্যাচ নিলেন টিম সেইফার্ট। সেই স্পিনের জালেই আবার আউট হলেন ভারতের তারকা ওপেনার।

    অভিষেক ক. সেইফার্ট বো. রবীন্দ্র ৫২(২১)। ভারত ৯৮/১।

  • 08 Mar 2026 07:35 PM (IST)

    অভিষেকের অর্ধশতরান, পাওয়ার প্লেতে সর্বোচ্চ স্কোর ভারতের

    আহমেদাবাদে তাণ্ডব শুরু করেছেন অভিষেক শর্মা। ১৯ বলে ৫১ রানে অপরাজিত তিনি। পাওয়ার প্লের শেষে ভারতের স্কোর ৯২/০। এই বিশ্বকাপে ফাইনালেই পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তুলল ভারত। ১৭ বলে ৩৩ রানে অপরাজিত সঞ্জু। এই ওভারেই অভিষেকের ক্যাচ মিস করলেন মার্ক চ্যাপম্যান।

  • 08 Mar 2026 07:22 PM (IST)

    অভিষেক-সঞ্জু ঝড় আহমেদাবাদে !

    শুরু থেকেই ঝড় তুলেছেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ৪ ওভার শেষে ভারতের স্কোর ৫১/০। ১০ বলে ২৩ রানে অপরাজিত অভিষেক শর্মা। ১৪ বলে ২৪ রানে অপরাজিত সঞ্জু।

  • 08 Mar 2026 07:06 PM (IST)

    প্রথম ওভারেই সঞ্জুর ধামাকা!

    প্রথম ওভারেই ওভার বাউন্ডারি মারলেন সঞ্জু স্যামসন। ম্যাট হেনরির প্রথম চারটি বল ডট গেলেও পঞ্চম বলেই ৬ মারলেন সঞ্জু। প্রথম ওভারের শেষে ভারতের স্কোর ৭/০।

     

  • 08 Mar 2026 06:43 PM (IST)

    TOSS UPDATE : অভিষেককে প্রথম একাদশে রেখেই দল সাজাল ভারত

    আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতল নিউজিল্যান্ড। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাটিং করবে ভারত। অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তীকে রেখেই দল সাজিয়েছেন গম্ভীর। সুযোগ পেলেন না কুলদীপ যাদব।

  • 08 Mar 2026 06:11 PM (IST)

    শুরু বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান

    নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ফাইনাল উপলক্ষ্যে চাঁদের হাট। বলিউড সেলিব্রিটি, রাজনৈতিক, ক্রিকেট জগতের অন্য তারকারা আসর মাতাবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। সুখবির আসর মাতানোর পর এই মুহূর্তে গান গাইছেন বিশ্ববিখ্যাত গায়ক রিকি মার্টিন। ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং গেয়ে গোটা বিশ্বের কাছে বিখ্যাত হয়ে গিয়েছিলেন রিকি।

  • 08 Mar 2026 05:57 PM (IST)

    বুমরাকেই জয়ের দাবীদার মানছে দেশবাসী!

    আজ চর্চায় থাকবেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ড ম্যাচে তাঁর করা ১৮তম ওভার ম্যাচের ফারাক গড়ে দেয়। মাত্র ৬ রান দিয়েছিলেন তিনি। তাঁকে নিয়েই আশাবাদী তাঁর ছোটবেলার স্কুল নির্মাণ হাইস্কুল। ছোট থেকেই বুমরার মন ছিল ক্রিকেটেই। খুব একটা মনোযোগী স্টুডেন্ট ছিলেন না তিনি। স্কুলে পড়ার সময়ই তৎকালীন কোচ কিশোর ত্রিবেদীর নজর পড়ে বুমরার ওপরে।

    বিস্তারিত পড়ুন : বুমরাই আজ জয়ের দাবীদার, মানছেন প্রাক্তন কোচ থেকে দেশবাসী!

  • 08 Mar 2026 05:30 PM (IST)

    স্টেডিয়ামে পৌঁছল ভারতীয় দল

    নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মহারণ। নিউজিল্যান্ডের মুখোমুখি আজ মেন্ ইন ব্লু। সদ্যই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রবেশ করল ভারত। একটু আগেই বাস থেকে নেমে একে একে ড্রেসিংরুমে ঢুকলেন তিলক, অভিষেক, সূর্যরা। প্রেসিডেন্ট গ্যালারি দিয়ে ঢুকে আবার অ্যাওয়ে ড্রেসিংরুমে ঢুকবে ভারতীয় দল। এর আগের ম্যাচে আহমেদাবাদ ভারতের ঘরের মাঠ হওয়ার ফলে হোম ড্রেসিংরুমেই থাকতেন সঞ্জুরা। এবার পালা বদলে অ্যাওয়ে ড্রেসিংরুমে থাকার ব্যবস্থা করা হয়েছে ভারতের।

  • 08 Mar 2026 05:02 PM (IST)

    ফাইনালে কি বদলাবে ভারতের একাদশ? খেলবেন বরুণ চক্রবর্তী ?

    বোলিং বিভাগে একমাত্র অনিশ্চয়তা বরুণ চক্রবর্তীর জায়গা নিয়ে। টুর্নামেন্টের শুরুতে ভালো পারফরম্য়ান্স করলেও সুপার এইট পর্বের পর থেকে তাঁর ফর্ম অনেকটাই পড়ে গেছে। ফলে অনেকেই মনে করছেন, তাঁর জায়গায় কুলদীপ যাদবকে দলে আনা হতে পারে। বরুণের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক বছরগুলিতে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সই হয়তো তাঁকে ফাইনালে সুযোগ এনে দিতে পারে।

    বিস্তারিত পড়ুন : ফাইনালে কি বদলাবে ভারতের একাদশ? বরুণ চক্রবর্তীর জায়গায় সুযোগ পাবেন কে?

  • 08 Mar 2026 04:59 PM (IST)

    সূর্যের ভবিষ্যৎ কি আজই নির্ধারণ হবে ?

    বিশ্লেষকদের মতে, সূর্যকুমারের ব্যাটিংয়ে আগের মতো দ্রুত শুরু দেখা যাচ্ছে না। স্পিনারদের কৌশলও তাঁকে সমস্যায় ফেলছে। গত দুই বছর ধরে এই সমস্যা থাকলেও বড় কোনো উন্নতি দেখা যায়নি সূর্যকুমারের। তাই ভবিষ্যতের কথা ভেবে এখনই নতুন পরিকল্পনা শুরু করা উচিত বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই কারণেই ভারত–নিউজিল্যান্ড ফাইনালটি সূর্যকুমারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    বিস্তারিত পড়ুন : ফাইনালেই কি নির্ধারিত হবে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ?

  • 08 Mar 2026 04:11 PM (IST)

    আজ মাঠে বাড়তি সুবিধে পাবেন ব্যাটাররা!

    চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই পিচে, দক্ষিণ আফ্রিকা সহজেই ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল। সেই ম্যাচও ইঙ্গিত দিচ্ছে যে ব্যাটারদের জন্য রান করার সুযোগ থাকবে। এছাড়া নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাউন্ডারিও তুলনামূলকভাবে খুব বড় নয়। স্কোয়ার বাউন্ডারি প্রায় ৬১ ও ৬৭ মিটার। আর সোজা বাউন্ডারি প্রায় ৭৩ মিটার। বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে পিচই ব্যাটারদেরই কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে।

    বিস্তারিত পড়ুন : ভারত-নিউজিল্যান্ড ফাইনালে ব্যাটারদের দাপটের ইঙ্গিত!

  • 08 Mar 2026 03:52 PM (IST)

    ফাইনাল ম্যাচের পুরস্কারমূল্য শুনলেই চোখ উঠবে কপালে!

    সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনায় রত ক্রিকেট সমর্থকরা। যজ্ঞ, পুজো, মানত – বাদ যাচ্ছে না কিছুই। ক্রিকেটের এই মহারণে আজ আহমেদাবাদের রাস্তায় ভারত সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। তবে ইতিমধ্যেই ফাইনালের পুরস্কারমূল্য জানিয়ে দিল আইসিসি। প্রিয় দলের সমর্থনে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ভারত সমর্থকরা।

    বিস্তারিত পড়ুন : ভারত–নিউজিল্যান্ড ম্যাচের বিজয়ী পাবে কত টাকা? জানাল আইসিসি!

  • 08 Mar 2026 03:16 PM (IST)

    রেকর্ডের সামনে ভারত ও নিউজিল্যান্ড!

    প্রায় একমাসের যুদ্ধ শেষ। আজ আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। দুই ফাইনালিস্ট দল ভারত ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। দুরন্ত শতরান করেছিলেন ফিন অ্যালেন। উল্টোদিকে, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। দুরন্ত সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি জেকব বেথেল (১০৫)। আজ যে দল জিতবে, তারাই মুখোমুখি হবে এক অনন্য রেকর্ডের।

    বিস্তারিত পড়ুন : আশঙ্কা আর স্বপ্নের দোলাচল! তবু মোতেরায় কিউয়ি-বধে ইতিহাস চান সূর্যরা!

Follow Us