AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারত–নিউজিল্যান্ড ম্যাচের বিজয়ী পাবে কত টাকা? জানাল আইসিসি!

ফাইনালে যে দল জিতবে তারা পাবে ৩ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৭.৪৮ কোটি টাকা। অন্যদিকে রানার্স-আপ দলও খালি হাতে ফিরবে না। ফাইনালে হেরে যাওয়া দলও পাবে ১.৬ মিলিয়ন ডলার। যা প্রায় ১৪.৬৫ কোটি টাকার সমান। শুধু ফাইনালিস্টরাই নয়, টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছনো অন্যান্য দলগুলিও পাবে উল্লেখযোগ্য পুরস্কার। যে দুটি দল সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে, তারা প্রত্যেকে পাবে ৭৯০,০০০ ডলার করে।

ভারত–নিউজিল্যান্ড ম্যাচের বিজয়ী পাবে কত টাকা? জানাল আইসিসি!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 08, 2026 | 3:09 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচকে ঘিরে উত্তেজনা এখন চরমে। রবিবার, ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড দল। ট্রফি জয়ের গৌরবের পাশাপাশি এই ম্যাচের বিজয়ী দল পাবে বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, ইতিমধ্যেই ঘোষণা করেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজ পুল। ২০২৬ সংস্করণের জন্য মোট পুরস্কার অর্থ রাখা হয়েছে ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২০ কোটিরও বেশি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এই অঙ্ক প্রায় ২০ শতাংশ বেশি।

ফাইনালে যে দল জিতবে তারা পাবে ৩ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৭.৪৮ কোটি টাকা। অন্যদিকে রানার্স-আপ দলও খালি হাতে ফিরবে না। ফাইনালে হেরে যাওয়া দলও পাবে ১.৬ মিলিয়ন ডলার। যা প্রায় ১৪.৬৫ কোটি টাকার সমান। শুধু ফাইনালিস্টরাই নয়, টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছনো অন্যান্য দলগুলিও পাবে উল্লেখযোগ্য পুরস্কার। যে দুটি দল সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে, তারা প্রত্যেকে পাবে ৭৯০,০০০ ডলার করে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭.২৪ কোটি টাকা। এছাড়াও যারা সুপার ৮ পর্যায়ে পৌঁছেছিল কিন্তু সেমিফাইনালে উঠতে পারেনি, সেই দলগুলির জন্যও রয়েছে বড় অঙ্কের পুরস্কার। প্রতিটি দলই পাবে ৩৮০,০০০ ডলার। অর্থাৎ প্রায় ৩.৪৮ কোটি টাকা।

গ্রুপ পর্ব থেকেই যারা বিদায় নিয়েছে, তারাও পুরস্কার পাবে। সুপার ৮এ উঠতে না পারা প্রতিটি দলই পাবে ২৫০,০০০ ডলার করে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.২৯ কোটি টাকা। তবে আইসিসির এই পুরস্কার অর্থের সঙ্গে তুলনা করলে দেখা যায়, অনেক সময় বোর্ডের তরফ থেকেও খেলোয়াড়দের বড় অঙ্কের পুরস্কার দেওয়া হয়। যেমন ২০২৪ সালে বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট বোর্ড দলকে ১২৫ কোটি টাকার বিশেষ পুরস্কার দিয়েছিল। এবারও যদি ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা ধরে রাখতে পারে, তাহলে ট্রফির পাশাপাশি মোটা অঙ্কের পুরস্কার অর্থও দেশের ঝুলিতে আসবে। ফলে আহমেদাবাদের ফাইনাল শুধু ক্রিকেটের লড়াই নয়, বরং সম্মান ও বড় অর্থের লড়াইও হতে চলেছে।