AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jos Buttler: IPL ছেড়ে ইংল্যান্ডে ফিরেছেন, ভারতে তাও মন পড়ে বাটলারের

IPL 2024: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুধ-রাতে মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ও ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই এলিমিনেটর ম্যাচ যে টিম জিতবে ২৪ মে ফাইনালে ওঠার জন্য আর একটা সুযোগ পাবে।

Jos Buttler: IPL ছেড়ে ইংল্যান্ডে ফিরেছেন, ভারতে তাও মন পড়ে বাটলারের
Jos Buttler: IPL ছেড়ে ইংল্যান্ডে ফিরেছেন, ভারতে তাও মন পড়ে বাটলারেরImage Credit: BCCI
| Updated on: May 22, 2024 | 1:40 PM
Share

কলকাতা: টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ড ক্রিকেট টিম বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। আজ, ওই সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler) জাতীয় দলের ডিউটি পালন করার জন্য আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। বাটলার আইপিএলে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে খেলেন। বুধ-রাতে আরসিবির বিরুদ্ধে রাজস্থানের এলিমিনেটর ম্যাচ। সেখানে খেলা হবে না বাটলারের। আইপিএলের (IPL) মাঝে ইংল্যান্ডে ফিরেছেন ঠিকই, বাটলারের মন তাও পড়ে ভারতে।

ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জনি বেয়ারস্টো, মইন আলি এবং জস বাটলার ইংল্যান্ডের এই সকল তারকা ক্রিকেটার চলতি আইপিএলের প্লে অফের আগে তাঁদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ খেলার জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দুই দলের কাছেই প্রস্তুতির এক মঞ্চ।

একদিকে ইংল্যান্ড-পাকিস্তান টি-২০ সিরিজ আজ শুরু। পাশাপাশি আজ রাতেই আরসিবির বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচ খেলবে রাজস্থান। তার আগে Wisden-কে জস বাটলার বলেছেন, ‘ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় ইংল্যান্ডের হয়ে খেলা। আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে বলব, আইপিএলের সময় কোনও আন্তর্জাতিক ক্রিকেট হওয়া উচিত নয়। অবশ্য এই খেলা (পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ) সূচিতে অনেক আগে থেকেই ছিল।’

জস বাটলারের কথায়, ‘বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার পথে, সবকিছুর ওপরে প্রাধান্য পাবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ভালো পারফর্ম করা। আমার মতে, এটাই সেরা প্রস্তুতির সময়।’ ইংল্যান্ডের অধিনায়কের সঙ্গে একমত তাঁর এক সতীর্থ। যিনি আইপিএলেও খেলেন। স্যাম কারান, এ বারের আইপিএলে আটটি ম্যাচ পঞ্জাবকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কারান বলেন, ‘সিদ্ধান্তটি নেওয়া হয়ে গিয়েছে এবং ফিরে আসাটাই সম্ভবত আমাদের জন্য ঠিক হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই কাউকে না কাউকে হারিয়েছে। যদি কিছু ফ্র্যাঞ্চাইজি দু-একজন ক্রিকেটারকে রেখে দিত, আর কিছু ফ্র্যাঞ্চাইজি রাখতে পারত না, সেটা লে তা অন্যায্য হতো।’

Follow Us