AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: সমর্থকদের জন্য সুখবর, আইপিএলে বাড়ছে দর্শক সংখ্যা

অবশেষে এল সুখবর। আইপিএলে বাড়ছে দর্শক সংখ্যা। গত দু'বছর মাঠে বসে আইপিএল দেখার সুযোগ মেলেনি। সেই আক্ষেপ এ বার মিটে যেতে পারে মুম্বইবাসীর। তবে, কবে থেকে এবং কত পরিমাণ দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবেন?

IPL 2022: সমর্থকদের জন্য সুখবর, আইপিএলে বাড়ছে দর্শক সংখ্যা
IPL 2022: সমর্থকদের জন্য সুখবর, আইপিএলে বাড়ছে দর্শক সংখ্যাImage Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 31, 2022 | 7:30 AM
Share

মুম্বই: আইপিএল (IPL) শুরু হয়ে গিয়েছে সপ্তাখানেক। কিন্তু আক্ষেপ কিছুটা ছিল মুম্বইবাসীর। হাতের সামনে চলছে কুড়ি-বিশের মহোৎসব। কিন্তু মাঠে বসে দেখার সম্ভাবনা নেই। মাত্র ২৫ শতাংশ দর্শক দেখতে পারছেন আইপিএল ১৫। করোনার কথা মাথায় রেখেই দর্শক প্রবেশে কিছু বিধিনিষেধ রেখেছিল বিসিসিআই এবং মহারাষ্ট্র সরকার। করোনা এখন তলানিতে। তাই অন্য ভাবনা শুরু হয়ে গেল। আর আক্ষেপ করার দরকার নেই। আইপিএলের ম্যাচ দেখার জন্য দ্বিগুণ দর্শক ঢোকার অনুমতি দিয়ে দিল মহারাষ্ট্র সরকার। ২৫-এর বদলে ৫০ শতাংশ দর্শক মাঠে বসে দেখতে পারবেন ম্যাচ। ক্রিকেট ভক্তদের জন্য এর থেকে ভালো খবর আর কী হতে পারে। ২০২০ সাল থেকে আর স্টেডিয়ামে বসে আইপিএল দেখার সুযোগ মেলেনি ক্রিকেট প্রেমীদের। সে বার আমিরশাহিতে হয়েছিল পুরো আইপিএল। পরের বার দেশের মাঠে আইপিএলের প্রথম পর্ব হলেও করোনার কারণে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। পরে করোনার কারণেই আমিরশাহিতে সরানো হয় লিগ। সে দিক থেকে দেখলে দুটো সংস্করণ পর আইপিএলের স্বাদ মাঠে বসে চেখে দেখার সুযোগ পাচ্ছেন ভারতীয় দর্শকরা।

বোর্ডের একটি সূত্র বলছেন, ‘করোনা এখন অনেকটাই কমে গিয়েছে। আক্রান্তের সংখ্যাও সেই অর্থে মাথা চাড়া দিচ্ছে না। সে কথা মাথায় রেখেই আইপিএলে দর্শক সংখ্যা বাড়ানো হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত বারের আইপিএলের দ্বিতীয় পর্ব সরানো হয়েছিল আমিরশাহিতে। সে দিক থেকে দেখলে আবার দর্শকরা মাঠে বসে আইপিএলের মতো টুর্নামেন্ট দেখার সুযোগ পাচ্ছেন।’

কবে থেকে ৫০ শতাংশ দর্শক মাঠে ঢুকতে পারবেন? ১৫ এপ্রিলের আগে নয়। আইপিএলের প্রথম দফা শেষ হলে তবেই দর্শক সংখ্যা বাড়ানো হবে। প্রশ্ন হল, কেন হঠাৎ বোর্ড দর্শক সংখ্যা দ্বিগুণ বাড়াতে চাইছে? আইপিএলের ম্যাচ দেখার জন্য টিকিটের চাহিদা ক্রমশ আকাশ ছুঁয়ে ফেলছে। তীব্র চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না বোর্ড। সেই সঙ্গে করোনার প্রভাব কমে যাওয়ায় আর বোর্ডও মাঠে বেশি সংখ্যক দর্শক চাইছে।

আরও পড়ুন: IPL 2022: ক্যাপ্টেন্সি ছাড়ার প্রশ্নে কনওয়েকে কি উত্তর দিয়েছিলেন ধোনি?

আরও পড়ুন: IPL 2022: অজি তারকা মার্শকে নিয়ে স্বস্তিতে পন্থের দিল্লি

আরও পড়ুন: IPL 2022: দল হারলেও কোচ মুডির থেকে প্রশংসা কুড়োলেন সুন্দর

Follow Us