AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayank Yadav: ভারতীয় বোর্ডের চুক্তিতে মায়াঙ্ককে চান কিংবদন্তি পেসার

IPL 2024, RCB vs LSG: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময় বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে আলাদা একটি ক্যাটেগরি চালু হয়েছে। পেস বোলারদের জন্য বিশেষ চুক্তি। এই তালিকায় আকাশ দীপ, উমরান মালিকদের মতো উঠতি পেসাররা রয়েছেন। সেই তালিকায় মায়াঙ্ক যাদবকেও দেখতে চান ইয়ান বিশপের মতো প্রাক্তন তারকা পেসার। ক্যারিবিয়ান কিংবদন্তি আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। মায়াঙ্ক যাদবের মতো এক্সপ্রেস গতির পেসারে মুগ্ধ।

Mayank Yadav: ভারতীয় বোর্ডের চুক্তিতে মায়াঙ্ককে চান কিংবদন্তি পেসার
Image Credit: BCCI
| Updated on: Apr 03, 2024 | 5:44 PM
Share

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাওয়ার সম্ভাবনা ক্ষীণ মহম্মদ সামিকে। এমন পরিস্থিতিতে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে কি দেখা যেতে পারে মায়াঙ্ক যাদবকে? অবাক হবেন না। এমন মুহূর্ত আসতেই পারে। সূত্রের খবর, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই মায়াঙ্ককে চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট! যদিও এই তথ্য কতটা সত্য বোঝা কঠিন। তবে বর্তমান যা পরিস্থিতি, দ্রুত তাঁকে জাতীয় দলে দেখা যেতে পারে, এমন প্রত্যাশা অমূলক নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময় বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে আলাদা একটি ক্যাটেগরি চালু হয়েছে। পেস বোলারদের জন্য বিশেষ চুক্তি। এই তালিকায় আকাশ দীপ, উমরান মালিকদের মতো উঠতি পেসাররা রয়েছেন। সেই তালিকায় মায়াঙ্ক যাদবকেও দেখতে চান ইয়ান বিশপের মতো প্রাক্তন তারকা পেসার। ক্যারিবিয়ান কিংবদন্তি আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। মায়াঙ্ক যাদবের মতো এক্সপ্রেস গতির পেসারে মুগ্ধ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই তিন উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন মায়াঙ্ক। আরসিবির বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় আইপিএল ম্যাচেও তিন উইকেট ও সেরার পুরস্কার। মায়াঙ্কের ধারাবাহিকতায় মুগ্ধ ইয়ান বিশপ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিসিসিআইয়ের পেস বোলিংয়ের চুক্তিতে কোন নামটা যোগ করা উচিত এটা নিয়ে আর ভাবারই প্রয়োজন পড়ে না। ভারতীয় বোর্ড পেসারদের চুক্তিতে যে ব্যবস্থা করেছে, দারুণ একটা বিষয়। বিশেষ করে উমরান মালিকের নাম থাকায় আমি খুশি।’

বিশ্ব ক্রিকেটে দাপট বজায় রাখতে হলে, পেস বোলিং পুল যে শক্তিশালী করতে হবে এমনটাই মনে করেন প্রাক্তন কিংবদন্তি পেসার। এখন ভারতের পেস বোলিং শক্তিশালী হওয়ায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশ ঘরের মাঠেও গ্রিন টপ বানাতে দ্বিধায় ভোগে। সদ্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ভারতীয় পেস দাপটে কুপোকাত হয়েছিলেন এলগাররা।

Follow Us