AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul: ক্রিকেট মাঠে আমার অনুপ্রেরণা এবিডি, কেন বললেন লোকেশ রাহুল?

Lucknow Super Giants: যদি ক্রিকেটারের বাইরে অন্য কিছু হতে চাইতেন? ক্রিকেট নয়, রাহুল খেলতেন অন্য কোনও খেলা। দাড়ি-গোঁফ সহ সেরা ক্রিকেটার বাছতে হলে রবীন্দ্র জাডেজাকেই বাছবেন। ব্রেকফাস্টের মেনুতে রোজ থাকে চারটে ডিম, অ্যাভোকাডো, কোনও একটা ফল আর প্রোটিন শেক। আর যদি তাঁর বায়োপিক হয়? রণবীর কাপুরকে চাইবেন। যখন খাবার টেবলে নিয়ম ভাঙেন, তখন রাহুলের পছন্দ বিরিয়ানি আর আইসক্রিম দিয়ে গাজরের হালুয়া।

KL Rahul: ক্রিকেট মাঠে আমার অনুপ্রেরণা এবিডি, কেন বললেন লোকেশ রাহুল?
Image Credit: X
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 7:51 PM
Share

কলকাতা: কোয়াড্রিশেপ টেন্ডনের চোটে ভুগছেন। যে কারণে পঞ্চম টেস্ট থেকেও সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। তবে আইপিএলে প্রবল ভাবে ফিরতে চান। তাই দ্রুত নিজেকে ফিট করে তোলাই লক্ষ্য লোকেশ রাহুলের। এই লোকেশ রাহুল অবশ্য ভারতীয় টিম বা আইপিএল টিম নিয়ে বেশি কিছু বলেননি। বরং তিনি ধরা দিয়েছেন মাঠের বাইরের লোকেশ রাহুল হিসেবে। যিনি কী খেতে ভালোবাসেন যেমন বলেছেন, তেমনই তুলে ধরেছেন বেশ কিছু অজানা গল্প। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কী বললেন রাহুল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অনেক ব়্যাপিড ফায়ার ধাঁচে নেওয়া হয়েছে ইন্টারভিউ। সেখানে রাহুল বলেছেন, তিনি ক্রিকেট মাঠে সব সময় ঠান্ডা থাকার চেষ্টা করেন। মাঠে নামার আগে সব ক্রিকেটারেরই কিছু না কিছু সংস্কার থাকে। কিন্তু রাহুলের নেই। তাঁর কথায়, ‘আমার কোনও সংস্কার নেই। আবার বলতে পারেন, আমি সব সংস্কার ভেঙে ফেলার চেষ্টা করি।’ ক্রিকেটার হওয়ার পিছনে বাবার অবদান প্রচুর। বাবাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আরও এক তারকার কাছ থেকে শিখেছেন অনেক কিছু। রাহুল বলছেন, ‘আমার জীবনে বাবার অবদান অনেক। কিন্তু ক্রিকেট মাঠের কথা যদি বলতে হয়, তা হলে বলব, এবি ডে ভিলিয়ার্স আমাকে ভীষণ ভাবে প্রেরণা দিয়েছে।’

যদি ক্রিকেটারের বাইরে অন্য কিছু হতে চাইতেন? ক্রিকেট নয়, রাহুল খেলতেন অন্য কোনও খেলা। দাড়ি-গোঁফ সহ সেরা ক্রিকেটার বাছতে হলে রবীন্দ্র জাডেজাকেই বাছবেন। ব্রেকফাস্টের মেনুতে রোজ থাকে চারটে ডিম, অ্যাভোকাডো, কোনও একটা ফল আর প্রোটিন শেক। আর যদি তাঁর বায়োপিক হয়? রণবীর কাপুরকে চাইবেন। যখন খাবার টেবলে নিয়ম ভাঙেন, তখন রাহুলের পছন্দ বিরিয়ানি আর আইসক্রিম দিয়ে গাজরের হালুয়া। জীবনে যদি কোনও একজনের সঙ্গে দেখা করতে চান, তা হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মাইকেল জর্ডনের একজনকে বেছে নেবেন। এই রাহুল অবশ্য একানা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে নেমে পড়তে চান আইপিএল খেলার জন্য।

Follow Us