AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, PBKS: অবাক উত্থানের পিছনে কে? ক্যারিবিয়ান মহানায়কের নাম ফাঁস করলেন শশাঙ্ক

PBKS, Shashank Singh: শশাঙ্কের বিধ্বংসী ব্যাটিংয়ে হারতে হয়েছে চেন্নাইকে। ম্যাচ শেষে সেই শশাঙ্ক সিংয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটারের নাম। তাঁরই ছোঁয়ায় পাল্টে গিয়েছেন শশাঙ্ক। ক্যারিবিয়ান মহানায়ক কে? ফাঁস করলেন শশাঙ্ক নিজেই।

IPL 2025, PBKS: অবাক উত্থানের পিছনে কে? ক্যারিবিয়ান মহানায়কের নাম ফাঁস করলেন শশাঙ্ক
Image Credit: BCCI
| Updated on: Apr 09, 2025 | 4:11 PM
Share

কলকাতা: গত মরসুমে তাঁর উত্থানে চমকে গিয়েছিল আইপিএলের দুনিয়া। ভারতীয় দলের প্লেয়ার না হয়েও গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছিল তাঁরই নাম। এই আইপিএলেও একই ছন্দে পঞ্জাবের মিডল অর্ডার ব্যাটার। তাঁরই বিধ্বংসী ব্যাটিংয়ে হারতে হয়েছে চেন্নাইকে। ম্যাচ শেষে সেই শশাঙ্ক সিংয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটারের নাম। তাঁরই ছোঁয়ায় পাল্টে গিয়েছেন শশাঙ্ক। ক্যারিবিয়ান মহানায়ক কে? ফাঁস করলেন শশাঙ্ক নিজেই।

তিনি আর কেউ নন, ব্রায়ান লারা। চেন্নাই ম্যাচ জিতে উঠে শশাঙ্ক ধন্যবাদ জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারাকে। হঠাৎ পঞ্জাব তারকার ব্রায়ান লারাকে ধন্যবাদ দেওয়ার কারণ কী? এই ডান হাতি ব্যাটার কিংবদন্তি ব্রায়ান লারাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর ব্যাটিংয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস দেওয়ার জন্য। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শশাঙ্ক বলেছেন, “আমি ব্রায়ান লারাকে কৃতিত্ব দেব। তিন বছর আগে SRH-এর হয়ে যখন খেলতাম, তখন তিনিই আমাকে বলেছিলেন, ৭ বা ৮ নম্বরে সবসময় পাওয়ার হিটিং করা যায় না। যখন তুমি ওই পজিশনগুলির কথা ভাববে, রাসেল বা পোলার্ডের মতো খেলোয়াড়দের কথা ভেব না।”

সব ক্রিকেটারেরই উত্থানের পিছনে কোনও না কোনও তারকার পরামর্শ থাকে। শশাঙ্কের ক্ষেত্রে যেমন লারা। শশাঙ্কের কথায়, “লারা আমাকে বলেছিলেন, ৬ বা ৭ নম্বরে যদি ব্যাট করি, তা হলে অন্য কারও মতো হওয়ার চেষ্টা না করে নিজের ক্ষমতাকে তুলে ধরা উচিত। এটাই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। বুঝতে পেরেছিলাম, আমি যদি পাওয়ার হিটার না হই, সঠিক জায়গা খুঁজে বের করার দিকে মন দিতে হবে। এটাই আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?