AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs PBKS IPL Match Result: কিংসের লড়াইয়ে জিতল পঞ্জাব, ঘরের মাঠে মরসুমের দ্বিতীয় হার CSK-র

Chennai Super Kings vs Punjab Kings, আইপিএল 2024: এ বারের আইপিএলে বেশ কিছু ক্লোজ ম্যাচও দেখা গিয়েছে। সেই আশা থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল চেন্নাই সুপার কিংস শিবির। পঞ্জাব কিংসের লোয়ার অর্ডার ব্যাটিং এ বারের আইপিএলের অন্যতম সেরা প্রাপ্তি। তাদের কাছে এই টার্গেট বড় ছিল না। তার উপর গত ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে আসার পর তো নয়ই। চেন্নাইয়ের ফিল্ডিং মিস তাদের কাজ আরও সহজ করে দেয়।

CSK vs PBKS IPL Match Result: কিংসের লড়াইয়ে জিতল পঞ্জাব, ঘরের মাঠে মরসুমের দ্বিতীয় হার CSK-র
Image Credit: BCCI
| Updated on: May 01, 2024 | 11:37 PM
Share

চেন্নাই দুর্গে ফের ফাটল। লখনউ সুপার জায়ান্টসের পর পঞ্জাব কিংস। ঘরের মাঠে মরসুমের দ্বিতীয় হার চেন্নাই সুপার কিংসের। চিপকে কিংসের লড়াইয়ে জিতল পঞ্জাব। প্লে-অফের দৌড়ে টিকে রইল তারা। ব্যাটিং বিপর্যয়ই চেন্নাই সুপার কিংসের হারের মূল কারণ। একা লড়াই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের। যদিও তা যথেষ্ঠ ছিল না। পঞ্জাবকে মাত্র ১৬৩ রানের টার্গেট দিয়েছিল সিএসকে। পরের দিকে শিশিরের প্রভাব কাজ করবে এই ধারনা ছিলই। সিএসকে বোলিং বিভাগ চেষ্টা করলেও লড়াই কাজে আসেনি।

দলীয় ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় পঞ্জাব কিংস। ৪৮ বলে প্রয়োজনীয় ছিল ৫০ রান। বলের নিরিখে রানটা সামান্য বলা যায়। তবে এ বারের আইপিএলে বেশ কিছু ক্লোজ ম্যাচও দেখা গিয়েছে। সেই আশা থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল চেন্নাই সুপার কিংস শিবির। পঞ্জাব কিংসের লোয়ার অর্ডার ব্যাটিং এ বারের আইপিএলের অন্যতম সেরা প্রাপ্তি। তাদের কাছে এই টার্গেট বড় ছিল না। তার উপর গত ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে আসার পর তো নয়ই। চেন্নাইয়ের ফিল্ডিং মিস তাদের কাজ আরও সহজ করে দেয়।

গত ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছিল পঞ্জাব কিংস। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ২৬২ রান তাড়া করে জিতেছিল পঞ্জাব। জনি বেয়ারস্টো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধেও ভরসা দিলেন বেয়ারস্টো। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। রাইলি রোসো ২৩ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। স্যাম কারান ও শশাঙ্ক সিং অবিচ্ছিন্ন জুটি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে। ১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পঞ্জাব কিংসের।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর