AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 Points Table: গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দেখে নিন লিগ টেবলে কোন দল রয়েছে কোথায়

আজ, রবিবার আইপিএল-১৫-তে রয়েছে হায়দরাবাদ বনাম পঞ্জাব ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৬৯টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...

IPL 2022 Points Table: গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দেখে নিন লিগ টেবলে কোন দল রয়েছে কোথায়
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দেখে নিন লিগ টেবলে কোন দল রয়েছে কোথায়
| Edited By: | Updated on: May 22, 2022 | 9:30 AM
Share

কলকাতা: আজ, রবিবার আইপিএল-১৫-র (IPL 2022) গ্রুপ পর্বের শেষ (৭০তম) ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। শনিবার ওয়াংখেড়েতে মরণ-বাঁচন ম্যাচ ছিল পন্থদের। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোহিতদের হারিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারল না পন্টিংয়ের দল। শনিরাতে রাজধানীর দলের বিরুদ্ধে মুম্বই জিতে আরসিবিকে প্লে অফে তুলে দিয়ে গেল। এ বার প্লে অফে ২৪ মে ইডেনে মুখোমুখি হবে গুজরাত ও রাজস্থান। এবং ২৫ মে লখনউয়ের বিরুদ্ধে নামবে আরসিবি। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।

আজ, রবিবার আইপিএল-১৫-তে রয়েছে হায়দরাবাদ বনাম পঞ্জাব ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৬৯টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

১. আইপিএল-২০২২ এর প্লে অফে পৌঁছে যাওয়া প্রথম দল হল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত হওয়া ৬৮টি ম্যাচের পরও লিগ টেবলের শীর্ষে রয়েছে টাইটান্সরা। গুজরাতের নেট রান রেট +০.৩১৬। গুজরাত গ্রুপ পর্বের ১৪টি ম্যাচের শেষে ১০টিতে জয় ও ৪টিতে হেরেছে। মোট ২০ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।

২. এ বারের আইপিএলের প্লে অফের টিকিট পাওয়া তৃতীয় দল রাজস্থান। গ্রুপ পর্বের ১৪ ম্যাচের শেষে লিগ টেবলের দুই নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলে রাজস্থান ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে, ৫টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.২৯৮। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ১৮।

৩. চলতি আইপিএলের প্লে অফে যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল লখনউ। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচের পর লিগ টেবলের তিন নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.২৫১। লখনউ যে ১৪টি ম্যাচে খেলেছে গ্রুপ পর্বে তাতে ৯টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ৫টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে রয়েছে ১৮ পয়েন্ট রয়েছে।

৪. শনিরাতে মুম্বইয়ের কাছে দিল্লি হেরে যাওয়ায়, এ বারের আইপিএলের প্লে অফে জায়গা করে নেওয়া চতুর্থ দল হল ব্যাঙ্গালোর। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচের শেষে আপাতত লিগ টেবলের চার নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.২৫৩। এ বারের আইপিএলের ১৪টি ম্যাচের ৮টি ম্যাচে জয় ও ৬টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ১৬।

৫. শনিরাাতে মুম্বইয়ের কাছে ৫ উইকেটে হেরেছে দিল্লি। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচের পর লিগ টেবলের পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.২০৪। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে দিল্লি। এবং ৭টিতে হেরেছে। দিল্লির মোট পয়েন্ট ১৪।

৬. এ বারের আইপিএল যাত্রা শেষ কিং খানের দলের। আপাতত লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচের ৬টিতে জয় ও ৮টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ১২ পয়েন্টে আইপিএল যাত্রা শেষ হল কেকেআরের। এবং নেট রান রেট +০.১৪৬ রইল কেকেআরের।

৭. আজ হায়দরাবাদের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে পঞ্জাব। পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে খেলে ৬টিতে জিতেছেন ও ৭টিতে হেরেছেন ধাওয়ানরা। প্রীতির পঞ্জাবের নেট রান রেট -০.০৪৩। পঞ্জাবের পয়েন্ট ১২।

৮. পঞ্জাবের বিরুদ্ধে আজ শেষ ম্যাচ হায়দরাবাদের। আপাতত লিগ টেবলের আট নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এখনও অবধি এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৬টিতে জয় ও ৭টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ১৩ম্যাচে তাদের পয়েন্ট ১২। হায়দরাবাদের নেট রান রেট -০.২৩০।

৯. মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের এ বারের আইপিএল যাত্রা শেষ হল লিগ টেবলের ৯ নম্বরে থেকে। সিএসকের নেট রান রেট -০.২০৩। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচে খেলে মাত্র ৪টিতে জিতেছে সিএসকে। ও ১০টিতে হেরেছে। চেন্নাইয়ের অর্জিত পয়েন্ট ৮।

১০. দিল্লির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতেছে মুম্বই। এবং লিগ টেবলের ১০ নম্বরে থেকে এ বারের আইপিএল শেষ করল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৫০৬। এ বারের গ্রুপ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচে হেরেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবং জিতেছে ৪টি ম্যাচে। মুম্বইয়ের অর্জিত পয়েন্ট ৮।

Follow Us