AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024 Purple Cap: পার্পল ক্যাপের তালিকায় রাজ CSK তারকার, দুইয়ে উঠে এলেন বুমরা

IPL 2024: আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এখনও অবধি হওয়া আইপিএলের ৫টি ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে থাকা প্রথম ১০ ক্রিকেটার কারা।

IPL 2024 Purple Cap: পার্পল ক্যাপের তালিকায় রাজ CSK তারকার, দুইয়ে উঠে এলেন বুমরা
IPL 2024 Purple Cap: পার্পল ক্যাপের তালিকায় রাজ CSK তারকার, দুইয়ে উঠে এলেন বুমরাImage Credit: IPL Website
| Updated on: Mar 25, 2024 | 1:03 AM
Share

কলকাতা: রংয়ের বাহার আইপিএলে (IPL)। ১০ দলের জার্সির রং এমনিতেই আলাদা। সঙ্গে বিশেষ নজরকাড়া। কিন্তু আরও বিশেষ ২টি রং থাকে। যে গুলির ২টি বিশেষ টুপিও থাকে আইপিএলে। কথা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ। যাঁরা ক্রিকেটের এবং আইপিএলের খানিক খোঁজ খবর রাখেন, তাঁদের কাছে বিষয়টা পরিচিত। আর যাঁরা এই দুই ক্যাপের ব্যাপারে জানেন না, তাঁদের জন্য বিষয়টা সহজ করে দেওয়া প্রয়োজন। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এখনও অবধি হওয়া আইপিএলের ৫টি ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে থাকা প্রথম ১০ ক্রিকেটার কারা।

চলতি আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচ হওয়ার পর পার্পল ক্যাপের দৌড়ে থাকা প্রথম ১০ ক্রিকেটার হলেন—

১. মুস্তাফিজুর রহমান – সিএসকের মুস্তাফিজুর রহমান ১টি ম্যাচে নিয়েছেন ৪টি উইকেট। আইপিএলের প্রথম রাউন্ডের পর পার্পল ক্যাপের দৌড়ে তিনিই রয়েছেন শীর্ষে।

২. জসপ্রীত বুমরা – গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান খরচ করে পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা।

৩. টি নটরাজন – সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি নাইটদের বিরুদ্ধে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন।

৪. হর্ষিত রানা – অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ৩টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় চারে রয়েছেন হর্ষিত রানা। তিনি ৪ ওভার বল করে ৩৩ রান দিয়েছিলেন।

৫. কুলদীপ যাদব – দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব পার্পল ক্যাপের দৌড়ে ৫এ রয়েছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন।

৬. জেরাল্ড কোৎজে – মুম্বই ইন্ডিয়ান্সের বোলার জেরাল্ড কোৎজে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপের দৌড়ে তিনি ছয় নম্বরে রয়েছেন।

৭. অর্শদীপ সিং – দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট পেয়েছিলেন পঞ্জাব কিংসের অর্শদীপ সিং। তিনি পার্পল ক্যাপের তালিকায় সাতে রয়েছেন।

৮. মোহিত শর্মা – গুজরাট টাইটান্সের মোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। তিনি পার্পল ক্যাপের তালিকায় আটে রয়েছেন।

৯. ট্রেন্ট বোল্ট – মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। তিনি রয়েছেন এই তালিকার নয় নম্বরে।

১০. ক্যামেরন গ্রিন – সিএসকের বিরুদ্ধে ৩ ওভার বল করে ২৭ রানে ২টি উইকেট নিয়েছিলেন আরসিবির ক্যামেরন গ্রিন। পার্পল ক্যাপের তালিকায় দশে রয়েছেন তিনি।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১