AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Irani Cup 2025: ইরানি ট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ, যশ ধূলের লড়াই ব্যর্থ

Indian Cricket News: অবিশ্বাস্য রান তাড়া করে জিততে হত। কাজটা সহজ ছিল না। চেষ্টাও করেছিল অবশিষ্ট ভারত একাদশ। যশ ধূলের কথা আলাদা করে বলতে হয়। পাঁচ দিনের লড়াই শেষে ট্রফি উঠল বিদর্ভ ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকারের হাতে।

Irani Cup 2025: ইরানি ট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ, যশ ধূলের লড়াই ব্যর্থ
Image Credit: PTI
| Updated on: Oct 05, 2025 | 8:35 PM
Share

ইরানি ট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ। গত বারের রঞ্জি ট্রফি বনাম অবশিষ্ট ভারতের ম্যাচ। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে ঘরোয়া ক্রিকেটের অবশিষ্ট দল গড়া হয়েছিল। অবিশ্বাস্য রান তাড়া করে জিততে হত। কাজটা সহজ ছিল না। চেষ্টাও করেছিল অবশিষ্ট ভারত একাদশ। যশ ধূলের কথা আলাদা করে বলতে হয়। পাঁচ দিনের লড়াই শেষে ট্রফি উঠল বিদর্ভ ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকারের হাতে। অবশিষ্ট ভারত একাদশের হতাশা ঈশান কিষাণের পারফরম্যান্স। প্রথম ইনিংসে ১। দ্বিতীয় ইনিংসে ৩৫ ঈশানের।

ওপেনার অথর্ব তাইডের ১৪৩। মিডল অর্ডারে যশ রাঠোরের ৯১ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৩৪২ রান করেছিল বিদর্ভ। অলআউট হলেও বড় স্কোর। প্রথম ইনিংসে অবশিষ্ট ভারত একাদশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছিলেন আকাশ দীপ ও মানব সুথার। অবশিষ্ট ভারত একাদশের প্রয়োজন ছিল বড় স্কোর গড়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার। ওপেনার অভিমন্যু ঈশ্বরণ হাফসেঞ্চুরি করেন, ক্যাপ্টেন রজত পাতিদার চারে নেমে হাফসেঞ্চুরি। এরপর একের পর এক উইকেট। মাত্র ২১৪ রানেই অলআউট হয়ে যায় অবশিষ্ট ভারত। ম্যাচ কার্যত সেখানেই হাতছাড়া হয়েছিল।

প্রথম ইনিংসে বড় লিড নেয় বিদর্ভ। দ্বিতীয় ইনিংসে অবশিষ্ট ভারত একাদশের বোলাররা মরিয়া চেষ্টা করেন। আকাশ দীপ, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, সারাংশ জৈনরা চেষ্টার কসুর করেননি। সাফল্য মেলে বলা যায়। বিদর্ভকে ২৩২ রানে অলআউট করে তারা। কিন্তু প্রথম ইনিংসে বড় লিডের কারণে অবশিষ্ট ভারত একাদশের টার্গেট দাঁড়ায় ৩৬১ রান!

চতুর্থ ইনিংসে এই স্কোর তাড়া করে জেতা কার্যত অসম্ভব। কালেভদ্রে এমন হয়ে থাকে। তবে যশ ধূল ও মানব সুথার অনেকটা ক্লোজ করার চেষ্টা করেন। মানব ৫৬ রানে অপরাজিত থাকেন। যশ ধূল ৯২ রানে ফেরেন। যশের উইকেটের পরই যাবতীয় আশা শেষ হয়ে যায় অবশিষ্ট ভারত একাদশের। ২৬৭ রানেই অলআউট তারা। ৯৩ রানের জয়ে ট্রফি বিদর্ভর। প্রথম ইনিংসে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরার পুরস্কার জেতেন বিদর্ভর ওপেনার অথর্ব তাইডে।

এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?