AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baguiati: ‘গলা টিপে ধরে’, বাগুইআটিতে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত মহিলা ও ছেলে

Mother and son beaten: মারধরে শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন অনিতা দাস। এখনও আতঙ্ক তাড়া করছে তাঁকে। ঘটনাটি নিয়ে তিনি বলেন, তাঁরা প্রতিবাদ করতেই তাঁর গলা চেপে ধরে মদ্যপরা। খুনও হয়ে যেতে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Baguiati: 'গলা টিপে ধরে', বাগুইআটিতে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত মহিলা ও ছেলে
পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 3:34 AM
Share

বাগুইআটি:  নিউটাউনের পর বাগুইহাটি। ফের আক্রান্ত প্রতিবাদী। বাড়ির সামনে বসে মদ্যপান এবং অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় মা এবং ছেলেকে মারধর। অভিযোগ দায়ের হয়েছে বাগুইআটি থানায়। ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, গতকাল গভীর রাতে বাগুইহাটি জগতপুরে একটি বাড়ির সামনে চারজন বসে মদ খাচ্ছিলেন। এরপরই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ওই মদ্যপরা। তার প্রতিবাদ করেন অনিতা দাস নামে ওই মহিলা। তখন মদ্যপদের সঙ্গে তাঁর বচসা বাসে। বাড়ি থেকে বেরিয়ে আসেন অনিতার ছেলে অতনু দাস। তিনিও এর প্রতিবাদ করলে চড়াও হয় মদ্যপরা। অনিতা দাসকে মাটিতে ফেলে মারধর করা হয়। অতনু দাসকেও মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বাগুইআটি থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা।

মারধরে শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন অনিতা দাস। এখনও আতঙ্ক তাড়া করছে তাঁকে। ঘটনাটি নিয়ে তিনি বলেন, তাঁরা প্রতিবাদ করতেই তাঁর গলা চেপে ধরে মদ্যপরা। খুনও হয়ে যেতে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রতিবাদী মহিলা অনিতা দাস ও তাঁর ছেলে অতনু দাসকে মারধর করার অভিযোগে ঘটনার তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করে চারজনকে। সোমবার তাদের বারাসত আদালতে পেশ করা হবে। ধৃতদের মধ্যে একজনের নাম সুমন পাত্র। তার বাড়ি নিউটাউনের রামকৃষ্ণপল্লিতে। ধৃত সুমন কুন্ডুর বাড়ি বাগুইআটির জগতপুর লোকনাথ মার্কেট এলাকা। ধৃত আর ২ জন প্রীতীশ মণ্ডল এবং রত্নদীপ ঘোষের বাড়িও জগতপুর লোকনাথ মার্কেট এলাকায়। 

এর আগে নিউটাউনে মদ্যপ যুবক-যুবতীদের দাপাদাপির ঘটনা সামনে এসেছিল। মত্ত অবস্থায় জোরে গান-বাজনা, চিৎকার চলছিল। ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে প্রতিবাদ করেছিলেন প্রতিবেশী যুবক। তাতেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। মাথা ফাটে। ছয়টি সেলাই পড়েছে। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে