AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasprit Bumrah Injured: বুমরার চোট, ছুটলেন চিকিৎসায়; ক্যাপ্টেন বিরাট কোহলি

India vs Australia New Year Test Day 2: ম্যাচের সবে দ্বিতীয় দিন। সিডনি টেস্টে চাপ বাড়াল বুমরার চোট। যদিও কতটা গুরুতর এখনই আন্দাজ করা কঠিন। ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর নয়, বলাই যায়। বুমরার অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করছেন বিরাট কোহলি।

Jasprit Bumrah Injured: বুমরার চোট, ছুটলেন চিকিৎসায়; ক্যাপ্টেন বিরাট কোহলি
Image Credit: Cameron Spencer/Getty Images)
| Updated on: Jan 04, 2025 | 9:06 AM
Share

দুর্দান্ত বোলিং করেছেন পুরো সিরিজেই। পারথ টেস্টে তাঁর ক্যাপ্টেন্সি এবং অনবদ্য বোলিংয়ে জিতেছে ভারত। সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক সরে দাঁড়ান। জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করছিলেন। কিন্তু দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পরই অস্বস্তি। এক ওভার মাত্র বোলিং করেন। এরপরই মাঠ ছাড়েন। এই অবধি ঠিক ছিল। দ্রুত ট্রিটমেন্টের জন্য সাপোর্ট স্টাফের সঙ্গে ছুটলেন বুমরা। ম্যাচের সবে দ্বিতীয় দিন। সিডনি টেস্টে চাপ বাড়াল বুমরার চোট। যদিও কতটা গুরুতর এখনই আন্দাজ করা কঠিন। ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর নয়, বলাই যায়। বুমরার অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করছেন বিরাট কোহলি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে এই টেস্ট জিততেই হবে ভারতকে। এরপরও জটিল অঙ্ক রয়েছে। হার কিংবা ড্রয়েও ছিটকে যাবে ভারত। এই সিরিজে ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরাই। সিডনি টেস্টের দ্বিতীয় দিন মার্নাস লাবুশেনকে ফিরিয়ে সিরিজের ৩২ তম উইকেট নেন বুমরা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতের সর্বাধিক উইকেটের রেকর্ড গড়েন। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ জিততে তাঁকে ফিট পাওয়াটা খুবই জরুরি।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্লিনসুইপ হয়েছিল ভারত। শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাকে। অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ। প্রতিটা ম্যাচেই খেলেছেন। সামি না থাকায় বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করা কঠিন ছিল। প্রথম চার টেস্টে বুমরাকে সেই অর্থে আর কোনও বোলারই সহযোগিতা করতে পারেননি। মেলবোর্নের দ্বিতীয় ইনিংস এবং সিডনিতে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফর্ম করছেন। কিন্তু বুমরার মাঠ ছাড়ায় অনেক চাপ বাড়ল। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফিও। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও সাদা বলের জোড়া সিরিজ রয়েছে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...