AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manoj Tiwary: মনোজ তিওয়ারির দুর্দান্ত ইনিংসেও টানা পাঁচ হার! সেমিফাইনালের সম্ভাবনা…

CAB Bengal Pro T20 League: প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৭ রান করে হারবার ডায়মন্ডস। সর্বাধিক স্কোর ক্যাপ্টেন মনোজ তিওয়ারিরই। ৩৯ বলে ৪৫ রান করেন তিনি। উল্টোদিক থেকে আরও একটু সহযোগিতা পেলে হয়তো স্কোরটা বাড়তে পারত। কলকাতা টাইগার্সের হয়ে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন অফস্পিনার করণ লাল। এ ছাড়াও দুর্দান্ত বোলিং করেন পেসার অনন্ত সাহা।

Manoj Tiwary: মনোজ তিওয়ারির দুর্দান্ত ইনিংসেও টানা পাঁচ হার! সেমিফাইনালের সম্ভাবনা...
Image Credit: CAB
| Updated on: Jun 19, 2024 | 6:38 PM
Share

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে ফের হার মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন হারবার ডায়মন্ডসের। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হার। যার ফলে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেল মনোজ তিওয়ারির টিম। দু-দলের মধ্যে পার্থক্য গড়ে দেন বাংলার স্পিন বোলিং অলরাউন্ডার করণ লালের পারফরম্যান্সের। সাত উইকেটের ব্যবধানে হারবার ডায়মন্ডসকে হারাল কলকাতা টাইগার্স।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৭ রান করে হারবার ডায়মন্ডস। সর্বাধিক স্কোর ক্যাপ্টেন মনোজ তিওয়ারিরই। ৩৯ বলে ৪৫ রান করেন তিনি। উল্টোদিক থেকে আরও একটু সহযোগিতা পেলে হয়তো স্কোরটা বাড়তে পারত। কলকাতা টাইগার্সের হয়ে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন অফস্পিনার করণ লাল। এ ছাড়াও দুর্দান্ত বোলিং করেন পেসার অনন্ত সাহা। ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। সায়ন ঘোষ ২ উইকেট নিলেও ৪২ রান দিয়েছেন।

রান তাড়ায় অনবদ্য শুরু কলকাতা টাইগার্সের। করণ লাল এবং ক্যাপ্টেন অভিষেক পোড়েল ভালো পারফর্ম করেন। অভিষেক পোড়েল ২৩ বলে ৩০ রান করেন। অন্য দিকে করণ লাল ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। মাত্র ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছয় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। এখান থেকে সেমিফাইনালে যাওয়া কার্যত অসম্ভব মনোজ তিওয়ারিদের।

Follow Us
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের