AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaktigarh: সম্পত্তিগত বিবাদ, স্ত্রীকে পিটিয়ে ‘খুন’ স্বামীর! সাথ দিল ছেলেরাও

Purbo Burdwan Crime: কয়েক বছর আগে নাসেরা বেগম তাঁর দেওরের কাছ থেকে ৬৫ হাজার টাকার বিনিময়ে চার ছটাক জমি কিনেছিলেন। তবে পরবর্তীতে সেই একই জমি তাঁর দেওর পুনরায় নাসেরার দুই ভাইপো আসপিয়া সেখ ওরফে চাঁদ এবং সেখ সিকেন্দার ওরফে ডালিমের কাছে বিক্রি করে দেন।

Shaktigarh: সম্পত্তিগত বিবাদ, স্ত্রীকে পিটিয়ে 'খুন' স্বামীর! সাথ দিল ছেলেরাও
পড়ে রয়েছে দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 6:12 PM
Share

পূর্ব বর্ধমান: সম্পত্তিগত বিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে নির্মমভাবে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল শক্তিগড় থানার ঘাটশিলা গ্রামে। কাঠগড়ায় দুই ভাইপো, স্বামী-সহ অন্য আত্মীয়দের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম নাসেরা বেগম (৪৫)। এই হামলার ঘটনায় গুরুতর জখম হয়ে বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মৃতার মেয়ে ইসমাতারা খাতুন এবং মা মর্জিনা বেগম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে নাসেরা বেগম তাঁর দেওরের কাছ থেকে ৬৫ হাজার টাকার বিনিময়ে চার ছটাক জমি কিনেছিলেন। তবে পরবর্তীতে সেই একই জমি তাঁর দেওর পুনরায় নাসেরার দুই ভাইপো আসপিয়া সেখ ওরফে চাঁদ এবং সেখ সিকেন্দার ওরফে ডালিমের কাছে বিক্রি করে দেন। এরপর থেকেই কেনা জমি ছেড়ে দেওয়ার জন্য নাসেরার ওপর ক্রমাগত মানসিক ও শারীরিক চাপ দিতে শুরু করেন ওই দুই ভাইপো। অভিযোগ, এই বিবাদে দুই ভাইপোর পক্ষ নেন নাসেরার স্বামী সেখ লুৎফর রহমানও।

 অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে জমি দখলের উদ্দেশ্যে নাসেরা বেগমের বাড়িতে চড়াও হয় দুই ভাইপো চাঁদ, ডালিম এবং তাঁদের সঙ্গীরা। সেই সময় নাসেরার স্বামী সেখ লুৎফর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। বাড়িতে ঢুকে তিন মহিলার ওপর বাঁশ, লাঠি, শাবল ও ইট নিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। নাসেরা বেগমের মাথায় ইট দিয়ে বেধড়ক আঘাত করা হয় বলে অভিযোগ।

আহতদের করুণ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে ভর্তির কিছুক্ষণ পরই চিকিৎসকেরা নাসেরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। এই নৃশংস ঘটনার খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ তদন্তে নেমেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

Follow Us