AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSA vs AUS Score: সিরিজ হারের দোড়গোড়ায় অস্ট্রেলিয়া, উত্তপ্ত হয়ে দর্শকদের মধ্যমা হ্যাজলউডের

Josh Hazlewood: প্রথম ইনিংসে ৩২৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪২৯ রান করে অস্ট্রেলিয়া। ১০২ রান করেছিলেন জশ ইংলিশ। দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকলটন (১০১) ও উইয়ান মুল্ডার (১১৫)। আজ কেপটাউন টেস্টের শেষ দিন। ম্যাচ জিততে গেলে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৮৮ রান।

RSA vs AUS Score: সিরিজ হারের দোড়গোড়ায় অস্ট্রেলিয়া, উত্তপ্ত হয়ে দর্শকদের মধ্যমা হ্যাজলউডের
জশ হ্যাজলউডImage Credit: Cricket Australia
| Updated on: Oct 31, 2026 | 6:11 PM
Share

কেপটাউন: এই সেই কুখ্যাত মাঠ। ৮ বছর আগে এই মাঠেই বিখ্যাত স্যান্ডপেপার গেট কেস করে চরম ফেঁসেছিল অস্ট্রেলিয়া। ১ বছরের জন্য ব্যান হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তবে এবার এই মাঠেই আবার বিতর্ক অজি পেসারকে নিয়ে। ক্রিকেট মাঠে প্রতিপক্ষ দলের ব্যাটারকে সবসময় চাপে ফেলেন অজি পেসার জশ হ্যাজলউড। কিন্তু এবার একটি অন্য কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি।

কেপটাউনে খেলা চলছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার। এই মুহূর্তে সিরিজের ফল ১-১। তবে শেষ ম্যাচেও জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রোটিয়ারা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকদের দিকে হাত তুলে মধ্যমা দেখাচ্ছেন জশ হ্যাজলউড। এই অঙ্গভঙ্গি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওটি সামনে আসার পরই শুরু হয়েছে আলোচনা। দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রথম ইনিংসে ৩২৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪২৯ রান করে অস্ট্রেলিয়া। ১০২ রান করেছিলেন জশ ইংলিশ। দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকলটন (১০১) ও উইয়ান মুল্ডার (১১৫)। আজ কেপটাউন টেস্টের শেষ দিন। ম্যাচ জিততে গেলে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৮৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৮০/৮। তবে শুধু হ্যাজলউড নন, একই ম্যাচে অস্ট্রেলিয়ার আর এক পেসার মিচেল স্টার্ককেও দর্শকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়াতে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। তাঁর এই আচরণ ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। যদিও আইসিসি কিন্তু এই বিষয়ে খুব কড়া। একাধিক নিয়ম রয়েছে এই ক্ষেত্রে। মাঠে মধ্যমা দেখালে প্রায় ১০০% জরিমানা ও একাধিক ম্যাচে ব্যান করার মতো নিয়ম আছে। কিন্তু এবার আইসিসি কি বলে, এই দিকেই নজর থাকবে সবার।

Follow Us