Suvendu on CPM: ‘ছোট আঙারিয়ার কেস রিওপেন করব’, CPM-কে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু
এ দিন, দিল্লিতে বামেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমঝোতা নিয়েও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এরা দেশকে অশান্ত করতে চাইছেন। তিনি বলেন, "একটি বিশেষ গোষ্ঠীর লোকেরা যেখানে অত্যাচার করেছে এখন জামা বদল করে লাল জামা পরার চেষ্টা করছে। কারণ আজ দিল্লিতে বেবি আর আন্টি দুজনের ভাব হয়ে গেছে। আন্টি মানে একটাই পিসি। এদের মধ্যে ভাব-ভালবাসা হয়ে গেছে। তাই যখন উন্নয়ন করতে তখন অশান্তি করছে।"

গড়বেতা: গড়বেতার (Garbeta) সভা থেকে একযোগে সিপিএম (CPM)-কে আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, পুরনো সব ফাইল খোলা হবে। অর্থাৎ, ছোট আঙারিয়া থেকে শুরু করে ২০০৭ নন্দীগ্রামের (Nandigram) সব ফাইল খোলা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এ দিন, মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা চোর তৃণমূলকে শূন্য করেছেন। গত কয়েকদিন আগে মহম্মদ সেলিম এত সাহস আপনি বলেছিল, বিজেপি এসেছিল সিপিএম-কে আক্রমণ করতে। জনগণ নাকি প্রতিরোধ করেছে।” এরপর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “আমি আজ বলে গেলাম, ছোট আঙারিয়া থেকে শুরু করে ২০০৭ নন্দীগ্রামে আমাদের গড়বেতায় যে সিপিএম অফিস ছিল সেখান থেকে যাঁরা যাঁরা রক্তাক্ত সূর্যদয় ঘটাতে গিয়েছিল তাদের কেস রিওপেন করব। একটাকেও ছাড়া হবে না।”
এ দিন, দিল্লিতে বামেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমঝোতা নিয়েও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এরা দেশকে অশান্ত করতে চাইছেন। তিনি বলেন, “একটি বিশেষ গোষ্ঠীর লোকেরা যেখানে অত্যাচার করেছে এখন জামা বদল করে লাল জামা পরার চেষ্টা করছে। কারণ আজ দিল্লিতে বেবি আর আন্টি দুজনের ভাব হয়ে গেছে। আন্টি মানে একটাই পিসি। এদের মধ্যে ভাব-ভালবাসা হয়ে গেছে। তাই যখন উন্নয়ন করতে তখন অশান্তি করছে।”
মমতা তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “উনি তো ভাঙা রেকর্ডের মতো ভাঙ রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। ওঁর মুখে তো নতুন করে কোনও কথা নেই। উনি ভুলে যাচ্ছেন যে আমাদের দলে না এলে কাঁথির বাইরে বেরতে পারছেন না।” সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, “উনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কাল যদি ফ্লোর টেস্ট হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ৬৪ বিধায়ক আমাদের হাত তুলবে। উনি ঘোষিত ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে চলছে, যাঁদের জেলে থাকার কথা ছিল তাঁরা কলার তুলে ঘুরছে। উনি কোন মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএম-এর বোঝাপড়া নিয়ে কথা বলেন কোন মুখ?”
