AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alexandra Taylor: ‘বিগ বস’কে ধন্যবাদ জানিয়ে মাকে নিয়ে দেশ ছাড়লেন আলেকজান্দ্রা! কোথায় গেলেন?

Alexandra Taylor Thailand Trip Mother: কলকাতায় থাকলেও এই রিয়েলিটি শো তাঁকে বাংলার ঘরে ঘরে চেনা মুখ করে তুলেছে। এবার বিগ বস থেকে পাওয়া পারিশ্রমিকের জোরে মাকে নিয়ে থাইল্যান্ডে বিলাসবহুল ছুটিতে পাড়ি দিলেন আলেকজান্দ্রা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তাঁর সাম্প্রতিক ভিডিয়ো ঘিরে এখন সরগরম বিনোদন মহল।

Alexandra Taylor: 'বিগ বস'কে ধন্যবাদ জানিয়ে মাকে নিয়ে দেশ ছাড়লেন আলেকজান্দ্রা! কোথায় গেলেন?
| Updated on: Nov 19, 2026 | 4:28 PM
Share

‘বিগ বস বাংলা’-র ঘরে মাত্র কয়েক সপ্তাহের সফর হলেও তাতেই ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা কুড়িয়েছেন ব্রিটিশ-আইরিশ মডেল ও অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর। গত কয়েক বছর ধরে কলকাতায় থাকলেও এই রিয়েলিটি শো তাঁকে বাংলার ঘরে ঘরে চেনা মুখ করে তুলেছে। এবার বিগ বস থেকে পাওয়া পারিশ্রমিকের জোরে মাকে নিয়ে থাইল্যান্ডে বিলাসবহুল ছুটিতে পাড়ি দিলেন আলেকজান্দ্রা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তাঁর সাম্প্রতিক ভিডিয়ো ঘিরে এখন সরগরম বিনোদন মহল।

বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন আলেকজান্দ্রা। সেখানে বেশ উচ্ছ্বসিত হয়ে তাঁকে বলতে শোনা যায়, “আমি আর আমার মা একসঙ্গে থাইল্যান্ডে এসেছি। আমাদের রুমে আবার প্রাইভেট সুইমিং পুলও আছে। ধন্যবাদ বিগ বস।” ভিডিয়োর ক্যাপশনে একটি টাকার থলির ইমোজি দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিগ বস বাংলা থেকে উপার্জন করা অর্থ দিয়েই এই বিলাসবহুল ভ্রমণের আনন্দ উপভোগ করছেন। উল্লেখ্য, শোয়ে থাকাকালীন বারবার আলেকজান্দ্রা বলেছিলেন যে উপার্জিত অর্থ দিয়ে তিনি মায়ের জন্য একটি বাড়ি কেনার স্বপ্ন দেখেন।

১৯৯৭ সালের ২৭ মার্চ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন আলেকজান্দ্রা এবং বেড়ে ওঠেন আয়ারল্যান্ডে। অভিনয় ও ভয়েস বিষয়ে যুক্তরাজ্যের লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস (LIPA) এবং ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কেরিয়ারের শুরুতে মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্য পান— যার মধ্যে ‘মিস আয়ারল্যান্ড’-এর মতো খেতাবও রয়েছে।

সিনেমার মাধ্যমে বাংলা বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘বাঘা যতীন’ (২০২৩), ‘বাবু সোনা’ (২০২৫) এবং ‘অন্নপূর্ণা’ (২০২৫)-র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি ‘আবার প্রলয়’ ও ‘জ্যাজ সিটি’-র মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন আলেকজান্দ্রা।

অন্যদিকে, বিগ বস বাংলায় ভাষাগত জটিলতার মুখে পড়লেও বাংলায় কথা বলার আন্তরিক চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তিনি। তৃতীয় সপ্তাহে সায়ক চক্রবর্তীর সঙ্গে শো থেকে বিদায় নেন আলেকজান্দ্রা। তবে স্বল্প সময়েই ওয়াইল্ডকার্ড এন্ট্রি রাজবীর দত্তের সঙ্গে বিবাদ এবং ‘চুপসানো গরিব’ মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনার শিকারও হতে হয়েছিল তাঁকে। এছাড়া দুর্নিবার সাহা ও সৃজলা গুহর সঙ্গেও তাঁর মতবিরোধের ঘটনা আলোচনায় আসে। বিগ বস তাঁকে আলাদা পরিচিতি এনে দিলেও নতুন কোনও কাজের ঘোষণা এখনও দেননি এই অভিনেত্রী।

Follow Us