KKR vs LSG IPL 2026 Score: মুকুল ফুল ফোটালেন ইডেনে, শেষ ওভারে হারল কলকাতা!

KKR vs LSG, IPL 2026 Live Score Updates: আজ আইপিএলে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। এই আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। ৩ ম্যাচ খেলে পয়েন্ট মাত্র ১। উল্টোদিকে, লখনৌ দোল যথেষ্ট আত্মবিশ্বাসী। দলে রয়েছেন প্রাক্তন নাইট ও বাংলার ঘরের ছেলে মহম্মদ শামি। আজকের ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রূকুটিও। দেখা যাক, আদৌ আজ নাইটরা নিজেদের প্রথম জয় পায় কি না। এই ম্যাচের লাইভ স্কোর দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

KKR vs LSG IPL 2026 Score: মুকুল ফুল ফোটালেন ইডেনে, শেষ ওভারে হারল কলকাতা!
মুকুলের ব্যাটে ফুল ফুটল ইডেনে!Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 09, 2026 | 11:30 PM

আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে শহরে। আশা করা যায় সন্ধ্যেতে বৃষ্টি হলেও সেই ভাবে ম্যাচে তার প্রভাব পড়বে না। কিন্তু বৃষ্টি প্রভাব না ফেললেও, আজ নিজেদের ১১০% দিতেই হবে নাইটদের। কারণ, লখনৌ যে ধারে, ভারে, সবেতেই এগিয়ে। সঙ্গে দোসর মহম্মদ শামি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Apr 2026 11:26 PM (IST)

    KKR vs LSG | LSG – 182/7 Over – 20 – শেষ ওভারে হার কলকাতার, মুকুলের ব্যাটে ফুল ফুটল ইডেনে!

    মুকুল চৌধুরী জিতিয়ে দিলেন লখনৌকে। অসাধারণ ইনিংস খেললেন তিনি। ২৭ বলে ৫৪ রানে অপরাজিত রইলেন মুকুল। ৩ উইকেটে কেকেআরকে হারাল লখনৌ।

  • 09 Apr 2026 11:13 PM (IST)

    KKR vs LSG | LSG – 168/7 Over – 19 – শেষ ওভারের থ্রিলার!

    মুকুল চৌধুরী একাই স্বপ্ন দেখাচ্ছেন লখনৌকে। ৬ বলে প্রয়োজন ১৪ রান। ২২ বলে ৪২ রানে অপরাজিত মুকুল। গ্রিনের ওভারে এল ১৬ রান।

  • 09 Apr 2026 11:07 PM (IST)

    KKR vs LSG | LSG – 152/7 Over – 18 – মুকুল কি ফুল ফোটাবেন ইডেনে ?

    মুকুল চৌধুরী এক লড়ছেন আজ। ১৬ বলে তিনি অপরাজিত ২৬ রানে। লখনৌয়ের জয়ের জন্য প্রয়োজন ২ ওভারে ৩০ রান।

  • 09 Apr 2026 11:04 PM (IST)

    KKR vs LSG | LSG – 139/7 Over – 17 – পাল্টা লড়াইতে লখনৌ ?

    এখনও লড়াইতে লখনৌ। ১১ বলে ১৩ রানে লড়ছেন মুকুল চৌধুরী। ১৮ বলে লখনৌয়ের প্রয়োজন ৪৩ রান।

  • 09 Apr 2026 10:57 PM (IST)

    KKR vs LSG | LSG – 128/7 Over – 16 – জয়ের কাছে পৌঁছচ্ছে কলকাতা!

    আয়ুষ বাদোনি আউট হয়ে গেলেন। ৭ উইকেট পড়েছে লখনৌয়ের। ১৬ তম ওভারে উইকেট পেলেন নারিন। এই নিয়ে ভারতে ২০০তম উইকেট পেলেন নারিন। ১ রানে আউট শামি।

  • 09 Apr 2026 10:47 PM (IST)

    KKR vs LSG | LSG – 119/5 Over – 14 – বড় ওভার পেল লখনৌ

    ১৪তম ওভারে এল ১৫ রান। ৩০ বলে ৪৮ রানে অপরাজিত আয়ুষ বাদোনি। সঙ্গে রয়েছেন মুকুল চৌধুরী।

  • 09 Apr 2026 10:36 PM (IST)

    KKR vs LSG | LSG – 96/4 Over – 12 – চতুর্থ উইকেটের পতন!

    ১৩ রানে আউট হলেন নিকোলাস পুরন। চতুর্থ উইকেটের পতন হল লখনৌয়ের। তাঁর উইকেট পেলেন কার্তিক।

  • 09 Apr 2026 10:20 PM (IST)

    KKR vs LSG | LSG – 84/3 Over – 9 – প্রথম ওভারেই উইকেট পেলেন ক্যামেরন গ্রিন!

    অবশেষে বল করলেন ক্যামেরন গ্রিন। এবং পেলেন ঋষভ পন্থের উইকেট। বাউন্সার বল মারতে গিয়ে আউট হলেন পন্থ। ৯ বলে ১০ রানে আউট হলেন ঋষভ। অবশ্য প্রথম ওভারেই বুট পরিবর্তন করতে হল গ্রিনকে। অবশ্য করতে হল নো-বলও। ফ্রি হিটে পূরণের বল ক্যাচ ধরলেও লাভ হল না। ১২ রান দিলেন গ্রিন।

  • 09 Apr 2026 10:09 PM (IST)

    KKR vs LSG | LSG – 72/2 Over – 8 – ৪ রান এল অষ্টম ওভারে!

    ডিজে বাজাচ্ছেন শাহরুখ খানের গান, কিন্তু শাহরুখের থেকেও ইডেন জনতার দরকার উইকেট। নারিন দ্বিতীয় ওভারে দিলেন মাত্র ৪ রান। ৮ ওভার শেষ। জরুরি রান রেটের থেকে এগিয়ে লখনৌ।

  • 09 Apr 2026 10:01 PM (IST)

    KKR vs LSG | LSG – 56/2 Over – 6 – পাওয়ার প্লের শেষে একই জায়গায় দুই দল!

    শেষ পাওয়ার প্লে। ৬ ওভারের শেষে ৫৬ রান করেছে লখনৌ। হারিয়েছে ২ উইকেট। ৮ বলে ১৩ রানে অপরাজিত আয়ুষ বাদোনি। ৬ ওভারের শেষে কলকাতার স্কোরও ছিল ৫৬। খালি কলকাতার উইকেট পড়েছিল ১, লখনৌ-এর ২।

  • 09 Apr 2026 09:55 PM (IST)

    KKR vs LSG | LSG – 49/2 Over – 5 – এক ওভারেই দুই ওপেনার আউট!

    এক ওভারেই দুই ওপেনারকে আউট করলেন বৈভব অরোরা। প্রথম ও তৃতীয় বলে উইকেট পেলেন মার্শ ও মার্কর‍্যামের। ১১ বলে ১৫ করে আউট হলেন মার্শ। ২২ রানে আউট হয়েছেন মার্কর‍্যাম।

    ক্রিজে রয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ ও আয়ুষ বাদোনি।

     

  • 09 Apr 2026 09:49 PM (IST)

    KKR vs LSG | LSG – 31/0 Over – 3 – তৃতীয় ওভারে এল ১৩ রান!

    নভদীপ সায়নীর প্রথম ওভারে এল ১৩ রান। মার্কর‍্যাম অপরাজিত ২০ রানে। ৯ রানে অপরাজিত মার্শ।

  • 09 Apr 2026 09:44 PM (IST)

    KKR vs LSG | LSG – 13/0 Over – 2 – ২ ওভারে আঁটোসাঁটো বোলিং কেকেআরের!

    প্রথমে ব্যাট করে ১৮১/৪। ২ ওভারের শেষে ১৩/০ লখনৌয়ের স্কোর। আজ কী কেকেআর জিততে পারবে ? তৃতীয় ওভার করতে আসছেন নভদীপ সাইনি। ক্রিজে রয়েছেন মিচেল মার্শ ও আইডেন মার্কর‍্যাম।

  • 09 Apr 2026 07:20 PM (IST)

    KKR vs LSG | Toss Update | টসে জিতল লখনৌ, এক বদল নাইট দলে!

    টস জিতলেন লখনৌ অধিনায়ক ঋষভ পন্থ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। কোনও বদল নেই লখনৌ দলে। এক বদল করেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ব্লেসিং মুজারাবানির বদলে দলে এলেন সুনীল নারিন। টসে হেরে প্রথমে ব্যাট করবে কেকেআর।

Follow Us