KL Rahul vs Rishabh Pant: পন্থের সঙ্গে প্রতিযোগিতা কতখানি? রাহুল বললেন, ওর সঙ্গে লড়াইয়ের চেষ্টাই…

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে কি খেলা হবে ঋষভ পন্থের? এই প্রশ্ন পন্থের অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে। লোকেশ রাহুল যেহেতু এই মুহূর্তে ভারতীয় টিমের প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার। তাই পন্থের জন্য জায়গা করে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।

KL Rahul vs Rishabh Pant: পন্থের সঙ্গে প্রতিযোগিতা কতখানি? রাহুল বললেন, ওর সঙ্গে লড়াইয়ের চেষ্টাই...
KL Rahul vs Rishabh Pant: পন্থের সঙ্গে প্রতিযোগিতা কতখানি? রাহুল বললেন, ওর সঙ্গে লড়াইয়ের চেষ্টাই...Image Credit source: PTI

Feb 28, 2025 | 8:20 PM

দুবাই: প্রতিযোগিতা রয়েছে। আর তা খুব ভালো মতোই রয়েছে। এর প্রমাণও মিলছে ২২ গজে। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) গ্রুপ পর্বে ভারতের হয়ে ২টি ম্যাচে উইকেটকিপিং করেছেন লোকেশ রাহুল (KL Rahul)। ভারতের স্কোয়াডে তিনি ছাড়া উইকেটকিপার ব্যাটার হিসেবে রয়েছেন, ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু এই মুহূর্তে দলের প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার রাহুল। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল কিউয়িদের বিরুদ্ধে খেলতে পারেন পন্থ। তা হলে কি রাহুল পড়বেন বাদ? আপাতত রবিবারের নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন লোকেশ রাহুল। সেখানে তাঁকে পন্থের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কী উত্তর দিলেন রাহুল?

ঋষভ পন্থ টিমে থাকা মানে রাহুলের সামনে বড় চ্যালেঞ্জ। এ কথা অস্বীকার করেননি ভারতীয় তারকা। তিনি বলেন, “মিথ্যে বলব না, এটা ঠিক যে ঋষভের মতো কেউ দলে থাকা মানে সেটা চাপেরই। তবে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমি সেটাকেই পালন করছি। আমি ওর সঙ্গে কোনও লড়াইয়ে যেতে চাই না। বা ওর মতো খেলতেও চাই না। আমি নিশ্চিত যখন ও সুযোগ পাবে, একই কথা ও বলবে।”

একাদশে সুযোগ পাওয়ার জন্য পন্থের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে নিজের মত জানানোর পাশাপাশি রাহুল জানিয়েছেন, ভারতীয় টিমে কিউয়ি ম্যাচের আগে কোনও চোট চিন্তা নেই। আসলে পাক ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তারপর থেকে বার বার শোনা গিয়েছে, হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচে খেলবেন না রোহিত। শোনা গিয়েছিল, টম ল্যাথামদের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ সামিকেও। রাহুল অবশ্য ভারতীয় শিবিরের চোট চিন্তা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রোহিত শর্মা এবং মহম্মদ সামি ফিট। তাঁর কথায়, ‘ফিটনেসের দিক থেকে বলতে গেলে দলের সকলেই ঠিক রয়েছে।’

Loading...
Unable to load recommendations.
Follow Us