AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul: IPL এর আগে LSG শিবিরে সুখবর, ফিট হচ্ছেন ক্যাপ্টেন রাহুল

IPL 2024: আইপিএলের পরই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। সেখানে খেলার জন্য ভারতীয় স্কোয়াডে সুযোগ পেতে হলে আইপিএলের মঞ্চে রাহুলকে নিজেকে প্রমাণ করতে হবে। কারণ ভারতীয় টিমে সুযোগ পাওয়ার জন্য এখন বিরাট প্রতিযোগিতা চলছে। তরুণ ক্রিকেটাররা নিজেদের বার বার যোগ্য প্রমাণ করছেন। ফলে রাহুলের টি-২০ বিশ্বকাপের টিমে সুযোগ পাওয়া যে সহজ হচ্ছে না, এ কথাই বলছে ক্রিকেট মহল।

KL Rahul: IPL এর আগে LSG শিবিরে সুখবর, ফিট হচ্ছেন ক্যাপ্টেন রাহুল
IPL এর আগে LSG শিবিরে সুখবর, ফিট হচ্ছেন ক্যাপ্টেন রাহুল
| Updated on: Mar 07, 2024 | 4:09 PM
Share

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে লখনউ সুপার জায়ান্টস শিবিরে এ বার সুখবর। কোয়াড্রিশেপ টেন্ডনের চোটের কারণে লন্ডনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে গিয়েছিলেন লোকেশ রাহুল। লন্ডন থেকে কয়েকদিন আগেই ভারতে ফিরেছেন লোকেশ রাহুল (KL Rahul)। এসেই তিনি পৌঁছে গিয়েছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। এ বার সেখান থেকেই লোকেশ রাহুল নিজের জিমে কসরত করার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আইপিএলের আগে যার ফলে খুশি তাঁর অনুরাগীরা। এ বার রাহুলের শুধু এনসিএর (NCA) ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পালা।

নিজের সোশ্যাল মিডিয়া সাইটে লোকেশ রাহুল তাঁর ৪টি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে তিনি রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির জিমে। তাঁর এই সকল ছবি আইপিএলের আগে লখনউ সুপার জায়ান্টসের অনুরাগীদের মনে আশা জাগিয়েছে। রাহুল ওই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘হাই’। গত বারের আইপিএলের মাঝপথে চোটের কারণে সরে যেতে হয়েছিল লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলকে। তিনি ভালো ছন্দেই ছিলেন। এ বার তিনি চাইবেন পুরো আইপিএলে খেলতে। লখনউ সুপার জায়ান্টসের ১৭তম আইপিএলে প্রথম ম্যাচ ২৪ মার্চ।

আসন্ন আইপিএলের পরই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। সেখানে খেলার জন্য ভারতীয় স্কোয়াডে সুযোগ পেতে হলে আইপিএলের মঞ্চে রাহুলকে নিজেকে প্রমাণ করতে হবে। কারণ ভারতীয় টিমে সুযোগ পাওয়ার জন্য এখন বিরাট প্রতিযোগিতা চলছে। তরুণ ক্রিকেটাররা নিজেদের বার বার যোগ্য প্রমাণ করছেন। ফলে রাহুলের টি-২০ বিশ্বকাপের টিমে সুযোগ পাওয়া যে সহজ হচ্ছে না, এ কথাই বলছে ক্রিকেট মহল। দেশের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থও সুস্থ হয়ে আইপিএলে কামব্যাক করার পথে। ফলে জুনে হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারতের উইকেট কিপারের দায়িত্ব পাওয়ার জন্য ঋষভ পন্থ ও লোকেশ রাহুলের মধ্যে যে একটা লড়াই হবে এমনটাই মনে করা হচ্ছে।

Follow Us