KKR : অবশেষে কাটল জট! চোট সারিয়ে কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন মাথিশা পাথিরানা!

IPL 2026 : এই আইপিএলে কেকেআরের মূল মাথাব্যথা তাদের বোলিং। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা ও আকাশ দীপ। কেকেআর দলে নেই মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে যোগ দিয়েছে বরুণ চক্রবর্তীর অফ ফর্ম। দলে রয়েছেন কার্তিক ত্যাগী, বৈভব অরোরার মতো পেসাররা। কিন্তু তাঁরা জেতাতে পারছেন কই।

KKR : অবশেষে কাটল জট! চোট সারিয়ে কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন মাথিশা পাথিরানা!
খুব শীঘ্রই কেকেআরে আসছেন ১৮ কোটির পেসার।Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 12, 2026 | 6:15 PM

কলকাতা : আইপিএলে একদমই ভাল অবস্থায় নেই কেকেআর। পয়েন্ট তালিকায় রয়েছে দশম স্থানে। ৪ ম্যাচ খেলে একটিতে কোনও রেজাল্ট হয়নি ও বাকি ৩ ম্যাচে অর্থাৎ হায়দরাবাদ, মুম্বই ও লখনৌয়ের বিরুদ্ধে হেরেছে কেকেআর। ৪ ম্যাচে পেয়েছে মাত্র ১ পয়েন্ট। তবে এসবের মধ্যেই কেকেআর ফ্যানদের জন্য অবশেষে স্বস্তির খবর। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা শ্রীলঙ্কা ক্রিকেটের বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। ফলে, শ্রীলঙ্কান ক্রিকেটের থেকে এনওসি পেয়ে এখন তাঁর নাইট দলে যোগ দিতে আর কোনও বাধা রইল না।

একটি ক্রিকেটের ওয়েবসাইট জানিয়েছে, পাথিরানা তাঁর চোট থেকে সেরে উঠছেন। আগামী ১৭ এপ্রিল গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরে পরবর্তী ম্যাচের দিনেই তিনি ভারতে পৌঁছবেন বলে আশা করছে কেকেআর দল। কেকেআরের মেডিক্যাল টিমের ছাড়পত্র পাওয়ার পর খুব সম্ভবত ১৯ এপ্রিল তাঁকে মাঠে দেখা যাবে বলে খবর। গত আইপিএল নিলাম পাথিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই তিনি পেয়েছিলেন কাফ মাসলে চোট। শ্রীলঙ্কান বোর্ডের নিয়ম, আইপিএল খেলতে গেলে বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ বাধ্যতামূলক। তবে পাথিরানা নাকি সেই পরীক্ষা দিতে চাননি কিন্তু পরে তাঁকে এই পরীক্ষা দিতে হয়। একারণে, আগে থেকেই জানা ছিল যে টুর্নামেন্টের শুরু থেকে তাঁকে পাওয়া যাবে না। তাঁর দলে যোগ দিতে খুব সম্ভবত এপ্রিলের মাঝামাঝি লাগবে। অবশেষে শ্রীলঙ্কান ক্রিকেটের ফিটনেস পরীক্ষায় পাশ করে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন তিনি।

এই আইপিএলে কেকেআরের মূল মাথাব্যথা তাদের বোলিং। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা ও আকাশ দীপ। কেকেআর দলে নেই মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে যোগ দিয়েছে বরুণ চক্রবর্তীর অফ ফর্ম। দলে রয়েছেন কার্তিক ত্যাগী, বৈভব অরোরার মতো পেসাররা। কিন্তু তাঁরা জেতাতে পারছেন কই। দুই ম্যাচেই কেকেআর বোলাররা ২০০-র বেশি রান দিয়েছেন। একটি ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। দিন কয়েক আগেই লখনৌয়ের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ ওভারে হারতে হয়েছে কেকেআরকে। গত ম্যাচেও স্লগ ওভারে ম্যাচ হাতছাড়া হয়েছে কেকেআরের। আশা করা হচ্ছে, পাথিরানা দলে এলে ‘ডেথ ওভার’-গুলিতে আরও ভাল বোলিং করতে পারবে কেকেআর।

Follow Us