AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs UAE: অভিষেক শর্মার তাণ্ডব, টানা জয়ে সেমিফাইনালে ভারত

India vs UAE Report: টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা ফেলে রেখেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আরব আমির শাহির বিরুদ্ধেও বড় জয়। এর সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল ভারত।

IND vs UAE: অভিষেক শর্মার তাণ্ডব, টানা জয়ে সেমিফাইনালে ভারত
Image Credit: ACC
| Updated on: Oct 21, 2024 | 10:16 PM
Share

এমার্জিং এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়। সেমিফাইনালও নিশ্চিত করে ফেলল ভারত এ দল। এই প্রথম এমার্জিং এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আইপিএলে নজরকাড়া তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তিলক ভার্মার নেতৃত্বে টিম পাঠানো হয়েছে। এ বারের টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা ফেলে রেখেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আরব আমির শাহির বিরুদ্ধেও বড় জয়। এর সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ের পর আরব আমির শাহিকে সহজেই হারাল ভারত। টস জিতে ব্যাটিং নিয়েছিল আরব আমির শাহি। ভারতীয় বোলিংয়ের সামনে অতি আক্রমণাত্মক হতে গিয়ে মাত্র ১৬.৫ ওভারে ১০৭ রানেই অলআউট আরব আমির শাহি। রশিক সালাম দার ৩ এবং কেকেআরের অলরাউন্ডার রমনদীপ সিং ২ উইকেট নেন। এর মধ্যেও অবশ্য লজ্জার রেকর্ড লেগস্পিনার রাহুল চাহারের। ৪ ওভারে ৩৮ রান দেন তিনি। ভারত এ দলের হয়ে টি-টোয়েন্টি ইনিংসে সর্বাধিক রান দেওয়ার রেকর্ড রাহুলের দখলে।

বোর্ডে মাত্র ১০৮ রানের লক্ষ্য। দ্রুত ম্যাচ ফিনিশ করে নেট রান রেটও বাড়িয়ে রাখতে চেয়েছিল ভারত। শুরুতেই অবশ্য ওপেনার প্রভসিমরন সিংয়ের উইকেট হারায়। তবে বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্য়াটিং। ৬টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারিতে মাত্র ২৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন অভিষেক। শেষ অবধি ১০.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য পেরিয়ে যায় ভারত। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওমান।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত