IPL 2026: অবশেষে এল সুখবর, চোট কাটিয়ে দিল্লিতে ফিরছেন তারকা বোলার!

DC : অস্ট্রেলিয়ায় কনুই ও কাঁধে চোট লেগেছিল এই তারকা পেসারের। অ্যাসেজে ৫ টেস্টে দারুন পারফরম্যান্স করেছিলেন স্টার্ক। দলকে ৪-১ জেতানোয় তাঁর বড় ভূমিকা ছিল। এরপরেই বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলাকালীন তাঁর চোট লাগে ফলে আইপিএলের প্রথমার্ধ মিস করেছেন স্টার্ক।

IPL 2026: অবশেষে এল সুখবর, চোট কাটিয়ে দিল্লিতে ফিরছেন তারকা বোলার!
Mitchell Starc is returning in IPL 2026Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 23, 2026 | 6:48 PM

কলকাতা : আইপিএল চলার মাঝপথে স্বস্তি পেল দিল্লি ক্যাপিটালস। অবশেষে আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক। দিন কয়েকের মধ্যেই শহরে আসছেন স্টার্ক। তাঁর দলে যোগ দেওয়ার খবর পেয়ে নতুন করে উদ্যমী হয়েছে সমর্থকেরা। গত বছরেও ভাল পারফরম্যান্স করেছিলেন স্টার্ক। এবারেও তিনি আশা জাগাচ্ছেন সমর্থকদের।

অস্ট্রেলিয়ায় কনুই ও কাঁধে চোট লেগেছিল এই তারকা পেসারের। অ্যাসেজে ৫ টেস্টে দারুন পারফরম্যান্স করেছিলেন স্টার্ক। দলকে ৪-১ জেতানোয় তাঁর বড় ভূমিকা ছিল। এরপরেই বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলাকালীন তাঁর চোট লাগে ফলে আইপিএলের প্রথমার্ধ মিস করেছেন স্টার্ক। তবে চোট এখন আর এই। আবার মাঠে নামতে প্রস্তুত অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই স্টার্ককে খেলার অনুমতি দিয়েই দিয়েছে। জানা গিয়েছে, স্টার্ক এখন হালকা অনুশীলন করবেন যাতে তাঁর বোলিংয়ে চাপ না পড়ে। তিনি আগামী সপ্তাহের মধ্যেই যোগ দেবেন তাঁর দল দিল্লি ক্যাপিটালসে। চোট চলে গেলে বাকি ম্যাচ গুলোতেই তিনি মাঠে নামতে পারবেন। খুব সম্ভবত, ১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম মাঠে নামতে দেখা যাবে স্টার্ককে। চোটের কারণে আইপিএল খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সও। তাঁরও পিঠে চোট ছিল ফলে প্রথমার্ধ মিস করেছিলেন কামিন্স। তিনিও সম্পূর্ণ ফিট ও তাঁকেও ছাড়পত্র দিয়েছে অস্ট্রেলিয়া বোর্ড। খুব সম্ভবত ২৫ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবেন কামিন্স।

এই আইপিএলে দিল্লি ক্যাপিটালস খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি। ৬ ম্যাচে ৩ জয়, ৩ হার। শেষ ম্যাচে তাদের বিরুদ্ধে ২৪২ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাড়া করেও ৪৭ রানে হেরে যায় তারা। এর মধ্যেই স্টার্কের দলে যোগ দেওয়ার খবর এসেছে। এবার এই খবর দিল্লির জন্য কতটা সাহায্য করবে? সেই দিকেই নজর থাকবে সমর্থকদের।

Follow Us