KKR vs SRH: ব্যর্থ ট্রাভি-ষেক জুটি, পাওয়ার প্লে-তেই SRH-কে ‘দুর্বল’ করে দিলেন মিচেল স্টার্ক

IPL 2024: এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনিং জুটি অনবদ্য পারফর্ম করেছিল অন্যান্য ম্যাচে। কিন্তু আমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে 'ফায়ার' ইনিংস খেলতে ব্যর্থ হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা।

KKR vs SRH: ব্যর্থ ট্রাভি-ষেক জুটি, পাওয়ার প্লে-তেই SRH-কে দুর্বল করে দিলেন মিচেল স্টার্ক
KKR vs SRH: ব্যর্থ ট্রাভি-ষেক জুটি, পাওয়ার প্লে-তেই SRH-কে 'দুর্বল' করে দিলেন মিচেল স্টার্কImage Credit source: BCCI

May 21, 2024 | 8:42 PM

কলকাতা: আইপিএল ফাইনাল আমরা আজই আসছি… এটাই যেন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে খেলতে বলছেন কেকেআরের ক্রিকেটাররা। যাঁরা কেকেআর-হায়দরাবাদ (KKR vs SRH) ম্যাচে নজর রেখেছেন, তাঁরা হয়তো বলবেন, ঠিক এই মনোভাব নিয়েই খেলছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। সানরাইজাইরার্স হায়দরাবাদ এ বারের আইপিএলে (IPL 2024) একাধিক ম্যাচে রানের বন্যা বইয়ে দিয়েছে। আমেদাবাদে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বড় রান স্কোরবোর্ডে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন অরেঞ্জ আর্মির ক্যাপ্টেন প্যাট কামিন্স। কিন্তু যে আগুনে ফর্মে এবং মেজাজে রয়েছেন কেকেআরের বোলাররা, তাতে হায়দরাবাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পথেই যেন এগোচ্ছে ম্যাচ।

মিচেল স্টার্ক যে বড় ম্যাচের প্লেয়ার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের হয়ে বোলিংয়ে শুরুটা দারুণ করলেন স্টার্ক। তাঁকে দিয়ে টানা তিন ওভার করানো দারুণ ব্য়াপার। সাধারণত, দু’ওভার করিয়ে সেরা বোলারের ওভার বাঁচিয়ে রাখা হয়। কিন্তু শ্রেয়স আইয়ার সুযোগ বুঝে আজ স্টার্ককে অন্যরকম ভাবে কাজে লাগালেন। পাওয়ার প্লে-র মধ্যেই স্টার্ক সহজেই একের পর এক উইকেট তুলে নিলেন।

এ বছরের আইপিএল নিলামে ২৪.৭৫ কোটিতে স্টার্ককে কেকেআর নেওয়ার পর প্রচুর প্রশ্ন উঠেছিল। টুর্নামেন্টের শুরুর দিকে স্টার্কের পারফরম্যান্সও অস্বস্তি বাড়িয়েছিল। সময় যত এগিয়েছে, তিনি নিজের মূল্য বোঝাচ্ছেন। আইপিএলের কোয়ালিফায়ারের মতো হাইভোল্টেজ ম্যাচ, স্টার্ক হয়তো অন্য অঙ্ক কষেই মাঠে নেমেছিলেন। এই মাঠেই স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন কয়েক মাস আগে। আর সেই আমেদাবাদেই পাওয়ার প্লে-তেই তাঁকে তিন ওভার বোলিং করানো হল। এক্সট্রা ওভারে জোড়া উইকেট সহ ২২ রান দিয়ে পাওয়ার প্লে-তে মোট ৩ উইকেট নিয়েছেন স্টার্ক।

পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান তুলেছে সানরাইজার্স। কেকেআরের বিধ্বংসী বোলিংয়ের সামনে প্রথম ওভার থেকেই উইকেট হারায় সানরাইজার্স। পাওয়ার প্লে-তে স্টার্কের তিন উইকেট প্রথম ওভারে ট্রাভিস হেড (০), পঞ্চম ওভারের পঞ্চম বলে নীতীশ কুমার রেড্ডি (৯) এবং তার পরের বলেই শাহবাজ আহমেদের (০) উইকেট। আর পাওয়ার প্লের মধ্যে চতুর্থ উইকেট বৈভব অরোরার। তিনি দ্বিতীয় ওভারেই ফেরান অভিষেক শর্মাকে (৩)।

Follow Us