Mohammed Shami: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইফার নিয়ে ফ্লাইং কিস মহম্মদ সামির, কাকে উৎসর্গ করলেন এই সাফল্য?

ICC Champions Trophy 2025: জমে উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। আয়োজক পাকিস্তান প্রথম ম্যাচ হেরেছে। জিতেছে নিউজিল্যান্ড। তারপর বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত। রবিবার রয়েছে ভারত-পাক মেগা ম্যাচ।

Mohammed Shami: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইফার নিয়ে ফ্লাইং কিস মহম্মদ সামির, কাকে উৎসর্গ করলেন এই সাফল্য?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইফার নিয়ে ফ্লাইং কিস মহম্মদ সামির, কাকে উৎসর্গ করলেন এই সাফল্য?Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images

Feb 21, 2025 | 12:33 PM

দুবাই: লক্ষ্মীবারে দুবাইতে দুরন্ত পারফর্ম করেছেন মহম্মদ সামি (Mohammed Shami)। তাঁর ওডিআই কেরিয়ারে ষষ্ঠ ফাইফার এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। কয়েকটা মাস আগেও ২২ গজে সামির ফেরা হবে কিনা নিশ্চিত ছিল না। আর সেই তিনিই কিনা এখন ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন। বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয় মিনি বিশ্বকাপ শুরু করেছে রোহিত ব্রিগেড। সেই জয়ের অন্যতম নায়ক তারকা পেসার সামি। ফাইফারের পর তিনি আকাশের দিকে চুম্বন ছুড়ে দেন। কাকে এই সাফল্য উৎসর্গ করেছেন সামি?

দুবাইতে বাংলাদেশ বধের পর ভারতীয় সিনিয়র তারকা ক্রিকেটার মহম্মদ সামি জানান, বাবাকেই এই সাফল্য উৎসর্গ করেছেন তিনি। ৩৪ বছর বয়সী তারকা বলেন, “এই সাফল্য আমি উৎসর্গ করছি আমার বাবাকে। কারণ তিনি আমার রোল মডেল। সবসময় বাবা আমার সঙ্গে রয়েছে।” প্রসঙ্গত, সামির বাবা তৌসিফ আলি ২০১৭ সালে মারা গিয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি এক রেকর্ড গড়েছেন সামি। ওডিআইতে ভারতের হয়ে দ্রুততম (১০৩ ইনিংসে) ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর প্রেস কনফারেন্সে সামি জানান, কোচ ও ক্যাপ্টেনের পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। তাঁর মতে প্রতিটি প্লেয়ারের জন্য এই সমর্থন থাকা খুবই জরুরি। কারণ, তিনি মনে করেন কোচ ও ক্যাপ্টেনের সমর্থন থাকলে যে কোনও প্লেয়ার আত্মবিশ্বাস পান। এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তিনিও সেটাই করেছেন।

Follow Us