MS Dhoni: সব কিছুর চেয়ে ধোনির চোট নিয়ে বেশি কৌতুহল! হতাশ CSK থিঙ্কট্যাঙ্ক

রবি-রাতে ওয়াংখেড়েতে শেষ ওভারে ছয়ের হ্যাটট্রিক দেখিয়েছেন ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সিএসকের (CSK) শেষ ওভারে বোলিংয়ে এসেছিলেন। ওই ওভারে হার্দিক একটি উইকেট নেন, আর ওঠে ২৬ রান। চার বল বাকি থাকাকালীন ব্যাটিংয়ে নামেন ধোনি। হাতে যেহেতু উইকেট ছিল, তিনি নাও নামতে পারতেন। কিন্তু ধোনি জানেন, তাঁর ব্যাটিং দেখার অপেক্ষায় থাকেন প্রচুর ক্রিকেট প্রেমী। তাঁদের হতাশ করতে চান না মাহি।

MS Dhoni: সব কিছুর চেয়ে ধোনির চোট নিয়ে বেশি কৌতুহল! হতাশ CSK থিঙ্কট্যাঙ্ক
MS Dhoni: সব কিছুর চেয়ে ধোনির চোট নিয়ে বেশি কৌতুহল! হতাশ CSK থিঙ্কট্যাঙ্ক Image Credit source: BCCI

Apr 15, 2024 | 3:08 PM

কলকাতা: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্যাটিংয়ের ধার আজও কমেনি। ৪৩ ছুঁই ছুঁই ধোনি ১৭তম আইপিএলে তা প্রমাণ করে চলেছেন। রবি-রাতে ওয়াংখেড়েতে শেষ ওভারে ছয়ের হ্যাটট্রিক দেখিয়েছেন ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সিএসকের (CSK) শেষ ওভারে বোলিংয়ে এসেছিলেন। ওই ওভারে হার্দিক একটি উইকেট নেন, আর ওঠে ২৬ রান। চার বল বাকি থাকাকালীন ব্যাটিংয়ে নামেন ধোনি। হাতে যেহেতু উইকেট ছিল, তিনি নাও নামতে পারতেন। কিন্তু ধোনি জানেন, তাঁর ব্যাটিং দেখার অপেক্ষায় থাকেন প্রচুর ক্রিকেট প্রেমী। তাঁদের হতাশ করতে চান না মাহি। ধোনির ৪ বলে ২০ রান দারুণ প্রভাব ফেলে সিএসকের স্কোরে। চেন্নাইয়ের জয়ের পর সিএসকের বোলিং কনসালটেন্ট অবশ্য জানিয়েছেন, সব কিছুর চেয়ে ধোনির চোট নিয়ে সকলের বেশি কৌতুহল। তা হলে ধোনি কি চোট নিয়েই এ বারের আইপিএলে (IPL) খেলছেন? প্রশ্ন জোরাল হয়েছে।

সিএসকের বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স জানিয়েছেন, টিমের নেটে ব্যাটিং টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাইয়ের ট্রেনিং সেশনে ধোনির বিরুদ্ধে ডেথ বোলিংও অনুশীলন করেন সিএসকের বোলাররা। আর ধোনির চোট? সেই প্রসঙ্গেও জানিয়েছেন এরিক সিমন্স। তিনি বলেন, ‘ওরা আমাদের দু’শো রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিল। আর হঠাৎ করেই ওদের সামনে আসে ২০৬ রান। আর ওই একটা ওভার। ধোনির একটা ওভার ওদের যাবতীয় পরিকল্পনা ঘেঁটে দেয়। প্রতিবার আমাদের ধোনি চমকে দেয়। মাঠে নেমেই প্রথম বলে ছয় মারা, পরের দুটো বলেও একই ছন্দ ধরে রাখা মোটেও সহজ নয়। ও নেটেও দারুণ ব্যাটিং করছে। আরও একটা অবিশ্বাস্য মুহূর্ত ধোনি আমাদের উপহার দিল।’

চলতি আইপিএলে বিভিন্ন সময় ধোনিকে পায়ে আইস প্যাক লাগিয়ে ঘুরতে দেখা গিয়েছে। তিনি চোট নিয়েই খেলছেন, জানিয়ে দিয়েছেন সিএসকের বোলিং পরামর্শদাতা। তবে এরিক জানিয়েছেন, হাঁটুর চোটে ধোনি যে ভুগছে সেটা দলের কাউকে বুঝতে দিতে চান না। সিমন্স বলেন, ‘ধোনি নিজে ছাড়া বাকি সকলেই ওর চোট নিয়ে চিন্তিত। ওর মতো শক্ত মানুষের সান্নিধ্যে এর আগে আমি কখনও আসিনি। আমরা কিন্তু সত্যিই জানি না যে ও ঠিক কতটা যন্ত্রণায় ভুগছে। তবে আমি নিশ্চিত ওর অল্প চোট রয়েছে। কিন্তু সেসব উড়িয়ে টিমের জন্য নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা ওর আছে। কিন্তু ধোনির চোট নিয়ে ওর থেকে বেশি চিন্তিত ক্রিকেটপ্রেমীরা।’

Loading...
Unable to load recommendations.
Follow Us