MS Dhoni : শুরুতেই বিপদে সিএসকে, আইপিএলে অনিশ্চিত ধোনি!

IPL 2026 : বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে, ধোনিকে আর কতদিন বয়ে বেড়াবে চেন্নাই ? শেষ দুই সিজন ধরেই ফর্ম নেই তাঁর। রিফ্লেক্স থেকে দৌড়োনোর গতি, কমেছে সবই। কিছুদিন ধরেই নানা প্রাক্তন ক্রিকেটার ধোনিকে না খেলানোর পক্ষে মত দিচ্ছেন।

MS Dhoni : শুরুতেই বিপদে সিএসকে, আইপিএলে অনিশ্চিত ধোনি!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 28, 2026 | 2:02 PM

কলকাতা : আজ শুরু আইপিএলের ১৯তম সংষ্করন। প্রথম ম্যাচে মাঠে নামবেন বিরাট কোহলি। কিন্তু আইপিএলের শুরুতেই দুঃসংবাদ বয়ে এল চেন্নাই সুপার কিংস শিবিরে। চোটের কারণে প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর চোটের ব্যাপারে আজ সকালে সমাজমাধ্যমে জানিয়েছে সিএসকে কর্তৃপক্ষ। এই খবর নিঃসন্দেহে ধাক্কা দিল চেন্নাই শিবিরকে।

পায়ের পেশিতে (কাফ মাসল) চোট পেয়েছেন মাহি। এখন চোট সারলেও রিহ্যাবে রয়েছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হতে তাঁর দুই সপ্তাহ লাগতে পারে। সুতরাং প্রায় ১১ এপ্রিল অর্থাৎ দিল্লি ম্যাচ পর্যন্ত খেলবেন না ধোনি। প্রথম ৪ ম্যাচ তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে সিএসকে-কে। সিএসকে কর্তৃপক্ষের মতে, ১৪ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে এই আইপিএলে নামবেন ধোনি। তাঁকে নিয়ে উদ্বেগে থাকলেও টানে চোট নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায় না সিএসকে ম্যানেজমেন্ট। তবে ধোনি না থাকলে তাঁর বদলে উইকেটকিপিং করবেন সঞ্জু স্যামসন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন সঞ্জু। তাঁকে এবার দলে নিয়েছে চেন্নাই। ধোনির উপস্থিতিতে মাঠে সিএসকে-কে বাড়তি উদ্যমী দেখালেও এই বার প্রথম কয়েক ম্যাচে সেই উদ্যমের অভাব হতে পারে। নিরাশ হতে পারেন সিএসকে ভক্তরাও। এই কথা কে না জানে, তাঁদের প্রিয় ‘থালা’কে দেখতে কাশ্মীর থেকে কন্যাকুমারী – যেকোনও মাঠেই হলুদ জার্সিতে মাঠ ভরান সিএসকে ভক্তরা ? ধোনি না থাকলেও খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের। সিএসকে দলে ব্যাটিং ও বোলিং, দুই বিষয়েই গভীরতা প্রচুর।

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে, ধোনিকে আর কতদিন বয়ে বেড়াবে চেন্নাই ? শেষ দুই সিজন ধরেই ফর্ম নেই তাঁর। রিফ্লেক্স থেকে দৌড়োনোর গতি, কমেছে সবই। কিছুদিন ধরেই নানা প্রাক্তন ক্রিকেটার ধোনিকে না খেলানোর পক্ষে মত দিচ্ছেন। শেষ সিজনে তাঁকে প্রায় লুকিয়ে রেখেছিল। ব্যাটে নামলেও অধিকাংশ সময়েই শেষ ওভারে ব্যাটে নামতেন তিনি। ২০১৯ থেকেই তাঁর অবসর নিয়ে নানা জল্পনা চললেও ধোনি নিজে কোনোদিন এই বিষয়ে কোনও কথা বলেননি। এই আইপিলের প্রথম ৪ ম্যাচে ধোনি না থাকলেও তাঁর মাঠে থাকাটাই যে অনেক বড় ব্যাপার, মানেন সবাই। ধোনির বয়স ৪৪, এই সিজনেই হয়ত শেষবারের জন্য হলুদ জার্সিতে মাঠে নামবেন তিনি। কেয়া পাতা…কাল হো না হো !

Follow Us