AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: সেরা ব্যাটারের পর বোলার, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কিউয়ি পেসার

India vs New Zealand Test Series: প্রথম টেস্টে তিন পেসার খেলালে এই দু-জনের সঙ্গে কম্বিনেশনে থাকবেন উইল ও'রুরকি। স্পিন বোলিংয়ে এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার রয়েছেন। প্রয়োজনে কাজে লাগানো হতে পারে রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসদের।

IND vs NZ: সেরা ব্যাটারের পর বোলার, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কিউয়ি পেসার
Image Credit: NZC
| Updated on: Oct 15, 2024 | 12:43 PM
Share

নিউজিল্যান্ড ক্রিকেট টিম ভারতে। যদিও টিমের সঙ্গে আসতে পারেননি দলের সেরা ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট রয়েছে তাঁর। প্রথম টেস্টে কেন উইলিয়ামসনকে পাওয়া যাবে না। বাকি দু-ম্যাচ নিয়েও নিশ্চয়তা নেই। দলের সেরা ব্যাটারের পর এ বার বোলার। পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন কিউয়ি পেসার বেন সিয়ার্স। নিউজিল্যান্ড মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেছেন, এই সিরিজে নেই সিয়ার্স। তাঁর পরিবর্তে আনক্যাপড জ্যাকব ডাফিকে স্কোয়াডে যোগ করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বেঙ্গালুরুতে বুধবার শুরু প্রথম টেস্ট। কিউয়ি স্কোয়াডে চার পেসারের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সিয়ার্স। কিন্তু হাঁটুর চোটে ছিটকে গেলেন তিনি। জ্যাকব ডাফির টেস্টের অভিজ্ঞতা নেই। সদ্য দলে সুযোগ পাওয়া ডাফি এখনও ভারতে এসে পৌঁছননি। স্বাভাবিক ভাবেই প্রথম টেস্টে তাঁকে ছাড়াই ভাবনা চিন্তা করতে হবে কিউয়ি শিবিরকে। টেস্টের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেট এবং কাউন্টিতে প্রচুর ম্যাচ খেলেছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক প্রেস বিবৃতিতে জানিয়েছে-সিয়ার্সের বাঁ হাঁটুতে চোট রয়েছে। শ্রীলঙ্কা সফরেই চোট পেয়েছিলেন। প্রত্যাশা ছিল, ভারতের বিরুদ্ধে সিরিজের আগে সেরে উঠবেন সিয়ার্স। নিউজিল্যান্ড পেস বোলিং লাইন আপে বড় ভরসা অভিজ্ঞ টিম সাউদি এবং ম্যাট হেনরি। প্রথম টেস্টে তিন পেসার খেলালে এই দু-জনের সঙ্গে কম্বিনেশনে থাকবেন উইল ও’রুরকি। স্পিন বোলিংয়ে এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার রয়েছেন। প্রয়োজনে কাজে লাগানো হতে পারে রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসদের।

Follow Us
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ