AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS NZ: কিপিং করেননি ঋষভ পন্থ, ব্যাটিংয়ে নামবেন? মিলল ইঙ্গিত…

India vs New Zealand 1st Test: নিউজিল্যান্ড ইনিংস চলছিল। স্ট্রাইকে ডেভন কনওয়ে। কিপিংয়ে ঋষভ পন্থ। রবীন্দ্র জাডেজার একটি ডেলিভারি অফ স্টাম্পের বাইরে থেকে শার্প টার্ন নেয়। অল্পের জন্য অফ স্টাম্প মিস করলেও ঋষভ পন্থের হাঁটুতে লাগে। পুরনো জায়গায় নতুন চোট। হাঁটু ফুলেও গিয়েছিল।

IND VS NZ: কিপিং করেননি ঋষভ পন্থ, ব্যাটিংয়ে নামবেন? মিলল ইঙ্গিত...
Image Credit: PTI
| Updated on: Oct 18, 2024 | 6:18 PM
Share

প্রথম ইনিংসে ভারতের ভরাডুবিতে সর্বাধিক স্কোর ছিল ঋষভ পন্থের। ৪৬ রানে অলআউট হয়েছিল টিম। এর মধ্যে ২০ রান ঋষভ পন্থের। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে হঠাৎই অস্বস্তি তৈরি হয়। নিউজিল্যান্ড ইনিংস চলছিল। স্ট্রাইকে ডেভন কনওয়ে। কিপিংয়ে ঋষভ পন্থ। রবীন্দ্র জাডেজার একটি ডেলিভারি অফ স্টাম্পের বাইরে থেকে শার্প টার্ন নেয়। অল্পের জন্য অফ স্টাম্প মিস করলেও ঋষভ পন্থের হাঁটুতে লাগে। পুরনো জায়গায় নতুন চোট। হাঁটু ফুলেও গিয়েছিল।

ফিজিও প্রাথমিক শুশ্রুষা করলেও দাঁড়ানোর মতো পরিস্থিতিতে ছিলেন না পন্থ। তাঁকে মাঠ ছাড়তে হয়। দু-জনের কাঁধে হাত রেখে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন। দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মাও জানান, যেখানে অস্ত্রোপচার হয়েছিল, সেই পুরনো জায়গাতেই চোট লেগেছে, হাঁটু ফুলেও গিয়েছে। টিম কিংবা ঋষভ পন্থ ঝুঁকি নিতে চাননি বলেই মাঠ ছাড়েন। ধ্রুব জুরেল কিপিং করেন। রোহিত আশা প্রকাশ করেছিলেন, এক রাতের বিশ্রামেই ঠিক হয়ে যাবে। তবে তৃতীয় দিন সকালে আরও অস্বস্তি। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, ঋষভ পন্থের জায়গায় কিপিং করবেন ধ্রুব জুরেলই।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল ঋষভ পন্থ কি ব্যাট হাতে নামতে পারবেন? টিমের তরফে এ বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি। তবে তৃতীয় দিনের খেলা শেষে মাঠে ঋষভ পন্থকে নকিং করতে দেখে আশার আলো দেখা যাচ্ছে। তৃতীয় দিনের শেষ ডেলিভারিতে আউট হয়ে ফেরেন বিরাট কোহলি। ক্রিজে রয়েছেন সরফরাজ খান। চতুর্থ দিন সকালে ঋষভ পন্থেরই নামার কথা। একান্তই না হলে লোকেশ রাহুলকে নামানো হবে।

পন্থকে নকিংয়ে সাবলীলই দেখিয়েছে। সে কারণেই মনে করা হচ্ছে, পন্থ ব্যাট হাতে নামতেই পারেন। কিন্তু তাঁর ব্যাটিং পজিশন এখনই নিশ্চিত করা যাচ্ছে না। আর ব্যাট হাতে নামলেও হয়তো সিঙ্গল-ডাবলের চেয়ে বাউন্ডারি মারার দিকেই মনসংযোগে দেখা যেতে পারে পন্থকে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত