AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ভাঙা পায়ে কী করতে পারেন ঋষভ পন্থ? ভাইরাল ভিডিয়ো

Indian Cricket News: শুভমন গিলও দুর্দান্ত পারফর্ম করেন। তৃতীয় ম্যাচে হাতে চোট পেয়েছিলেন। কিপিং না করলেও শুধুমাত্র ব্যাটিং করেছিলেন। চতুর্থ ম্যাচে পায়ে গুরুতর চোট পান। এ বার ভাঙা পায়ে নিজের কেরামতির ভিডিয়ো প্রকাশ্যে আনলেন ঋষভ পন্থ।

Rishabh Pant: ভাঙা পায়ে কী করতে পারেন ঋষভ পন্থ? ভাইরাল ভিডিয়ো
Image Credit: PTI FILE
| Updated on: Aug 13, 2025 | 8:51 PM
Share

সদ্য ইংল্যান্ড সফর থেকে ফিরেছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ড্র। এই সফরের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুভমন গিলকে টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে এই সিরিজ থেকেই। ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয় ঋষভ পন্থকে। ক্যাপ্টেন শুভমন গিল ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই সিরিজে। পাঁচ ম্যাচে সাড়ে সাতশোর উপর রান। শুভমন গিলও দুর্দান্ত পারফর্ম করেন। তৃতীয় ম্যাচে হাতে চোট পেয়েছিলেন। কিপিং না করলেও শুধুমাত্র ব্যাটিং করেছিলেন। চতুর্থ ম্যাচে পায়ে গুরুতর চোট পান। এ বার ভাঙা পায়ে নিজের কেরামতির ভিডিয়ো প্রকাশ্যে আনলেন ঋষভ পন্থ।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পায়ে চোট পাওয়ার পর ব্যাটিংয়ে নামার কথা ছিল না ঋষভ পন্থের। কিন্তু অবাক সিদ্ধান্ত নিয়েছিলেন। চোট নিয়েই নেমেছিলেন ঋষভ। হাফসেঞ্চুরিও পার করেছিলেন। সিরিজের শেষ ম্যাচে আর খেলা হয়নি। তেমনই প্রত্যাশিত ছিল। ঠিক কবে মাঠে ফিরতে পারবেন পন্থ, নিশ্চয়তা নেই। মাসখানেকও লাগতে পারে। তবে রিহ্যাব পর্ব একেবারেই বোরিং করতে রাজী নন পন্থ। তেমনই একটা ভিডিয়ো ছেড়েছেন পন্থ।

ভারতের টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন পিৎজা বানাতে ব্যস্ত। একদম পাকা শেফ হয়ে উঠেছেন। মজার ভিডিয়ো পোস্ট করে পন্থ লিখেছেন, ‘বাড়িতে তো কিছু করি না, এখানে পিৎজা বানাচ্ছি।’ সঙ্গে ইতালিয়ান ভাষায় লেখা। তবে মানসিক ভাবে যে তরতাজা রয়েছেন ঋষভ, সেটাই যেন বোঝাতে চেয়েছেন। হয়তো মাসখানেক পর প্রস্তুতিও শুরু করতে দেখা যাবে! কিংবা তার আগেই।

বাংলায় এসেই 'ব্যাকফুটে' জ্ঞানেশ কুমার, উঠল গো-ব্যাক স্লোগান
বাংলায় এসেই 'ব্যাকফুটে' জ্ঞানেশ কুমার, উঠল গো-ব্যাক স্লোগান
তৃণমূলকে কাঠগড়ায় টেনে রাষ্ট্রপতিকে চরম অপমানের অভিযোগ মোদীর
তৃণমূলকে কাঠগড়ায় টেনে রাষ্ট্রপতিকে চরম অপমানের অভিযোগ মোদীর
রোদের দাপট নয়! দাবদাহের আগে ভিজবে বাংলা, জানাল হাওয়া অফিস
রোদের দাপট নয়! দাবদাহের আগে ভিজবে বাংলা, জানাল হাওয়া অফিস
ফরাক্কায় ব্যাগ ভর্তি তাজা বোমা, ভোটের আগে চাঞ্চল্য
ফরাক্কায় ব্যাগ ভর্তি তাজা বোমা, ভোটের আগে চাঞ্চল্য
বাংলার লোকভবনে এবার আরএন রবি, রাজ্যপাল বদল নিয়ে প্রশ্ন তৃণমূলের
বাংলার লোকভবনে এবার আরএন রবি, রাজ্যপাল বদল নিয়ে প্রশ্ন তৃণমূলের
'মমতাকে বোনের মতো বলেছেন রাষ্ট্রপতি, আর মুখ্যমন্ত্রী...', সরব খগেন
'মমতাকে বোনের মতো বলেছেন রাষ্ট্রপতি, আর মুখ্যমন্ত্রী...', সরব খগেন
কালো শাড়ি পরে হাতা-খুন্তি হাতে প্রতিবাদে চন্দ্রিমা-শশী-মালা
কালো শাড়ি পরে হাতা-খুন্তি হাতে প্রতিবাদে চন্দ্রিমা-শশী-মালা
রাষ্ট্রপতিকে 'অসম্মান', রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
রাষ্ট্রপতিকে 'অসম্মান', রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
বাবুল সুপ্রিয় পর এবার গৌতম দেব, প্রশ্ন করতেই হারালেন মেজাজ
বাবুল সুপ্রিয় পর এবার গৌতম দেব, প্রশ্ন করতেই হারালেন মেজাজ
রাষ্ট্রপতি শাসন? দুয়ে দুয়ে চার করছে তৃণমূল
রাষ্ট্রপতি শাসন? দুয়ে দুয়ে চার করছে তৃণমূল