Shreyas Iyer : ম্যাচ জিতলেও চাপে শ্রেয়স, কোন কারণে ব্যান হতে পারেন তিনি ?

PBKS : আইপিএলের গভর্নিং কাউন্সিল ও আইসিসির কোড অফ কন্ডাক্ট এখন এক। অর্থাৎ, বারবার এই দোষ করলে ডিমেরিট পয়েন্ট পেতে পারেন শ্রেয়স যা বহাল থাকতে পারে ৩ বছর। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন হতে পারে শ্রেয়সের। যদিও, জরিমানা দিলেও ব্যাটে ফর্মে রয়েছেন তিনি। গতকাল করেছেন ২৬ বলে ৫০ রান। মোট, ২৯ বলে ৫২ রান করে আউট হয়েছেন শ্রেয়স।

Shreyas Iyer : ম্যাচ জিতলেও চাপে শ্রেয়স, কোন কারণে ব্যান হতে পারেন তিনি ?
পরপর দুই ম্যাচে বড় অঙ্কের জরিমানা দিলেন শ্রেয়স আইয়ার। Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 04, 2026 | 12:19 PM

কলকাতা : দুটি ম্যাচ দুটি ম্যাচই জিতেছে দল। প্রথমে লখনৌয়ের পর গতকাল চেন্নাইকে হারিয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু, অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে চাপে থাকবে তাঁর দল। স্লো ওভার রেটের কারণে প্রথম ম্যাচের পর দিয়েছিলেন বড় অঙ্কের জরিমানা। এবার দ্বিতীয় ম্যাচের পরেও একই ঘটনা ঘটালেন শ্রেয়স। বড় অঙ্কের জরিমানা দেওয়ার পাশাপাশি ব্যান হওয়ার মুখে পড়তে পারেন পাঞ্জাব অধিনায়ক।

গতকাল এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। তবে স্লো ওভার রেটের কারণেই শাস্তির মুখে শ্রেয়স। প্রথম ম্যাচে জরিমানা দিয়েছিলেন ১২ লক্ষ টাকা। দ্বিতীয়বার একই ভুল করার জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ টাকা। তাঁর পাশাপাশি দলের বাকি ক্রিকেটারদের জরিমানা দিতে হবে ম্যাচ ফি-র ২৫ শতাংশ। আইপিএল-এর শৃঙ্খলাভঙ্গ কমিটির ২.২২ নং ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে আর্থিক জরিমানা দিতে হয় কোনও দলকে। তার পাশাপাশি ম্যাচ চলাকালীন অতিরিক্ত একজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের মধ্যে আনতে হয়। ইতিমধ্যেই ২ বার জরিমানা দিলেন শ্রেয়স। তৃতীয়বারেও একই কাজ করলে তাঁকে পড়তে হবে শাস্তির মুখে।

অর্থাৎ ৬ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে ম্যাচেও যদি তিনি একই কারণে অভিযুক্ত হন, তাহলে তাঁকে যেমন পরবর্তী ম্যাচে ব্যান করবে বিসিসিআই, তেমনই ৩০ লক্ষ টাকা আর্থিক জরিমানা দেবেন শ্রেয়স। এর পাশাপাশি অন্য একটি সমস্যায় পড়তে পারেন তিনি। আইপিএলের গভর্নিং কাউন্সিল ও আইসিসির কোড অফ কন্ডাক্ট এখন এক। অর্থাৎ, বারবার এই দোষ করলে ডিমেরিট পয়েন্ট পেতে পারেন শ্রেয়স যা বহাল থাকতে পারে ৩ বছর। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন হতে পারে শ্রেয়সের। যদিও, জরিমানা দিলেও ব্যাটে ফর্মে রয়েছেন তিনি। গতকাল করেছেন ২৬ বলে ৫০ রান। মোট, ২৯ বলে ৫২ রান করে আউট হয়েছেন শ্রেয়স। কিন্তু, দল জিতলেও শ্রেয়সকে নিয়ে মাথাব্যথা বাড়ল পাঞ্জাব শিবিরের।

Follow Us